এক্সপ্লোর

IND vs ENG: "৫-০ তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে ইংল্যান্ড", ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ স্পিনারের

Monty Panesar: প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ওলি পোপ ও টম হার্টলি। প্রথমজন ব্যাট হাতে দুরন্ত ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে। হার্টলি ৭ উইকেট নেন।

বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারতে হয়েছে ভারতীয় দলকে। যেই সিরিজ শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন যে এই সিরিজে একটি ম্যাচও জিততে পারবে না ব্রিটিশ বাহিনী, সেখানে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছে রোহিতদের। এবার আরও বড় ভবিষ্যদ্বাণী করলেন মন্টি পানেসর। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মনে করেন সিরিজে ৫-০ ব্যবধানেও জিততে পারেন স্টোকসরা। 

প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ওলি পোপ ও টম হার্টলি। প্রথমজন ব্যাট হাতে দুরন্ত ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয়জন বল হাতে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্পিনার জানিয়েছেন, "ওলি ও টম আগের ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক। ওরা দুর্দান্ত পারফর্ম করেছে। যদি ওরা দুজনই গোটা সিরিজে এই ফর্ম ধরে রাখতে পারে, তবে কিন্তু ইংল্যান্ড সিরিজে ৫-০ ব্যবধানে হারাতেই পারে ভারতকে।" তবে পানেসর এমনও জানান যে বিরাট কোহলি ফিরে আসার পর ইংল্যান্ডের বোলিং আক্রমণকে পাল্টা আক্রমণ করবেন। 

এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।

তবে দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।

অন্যদিকে, কে এল রাহুলের ডানদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট রয়েছে। তিনিও বিশাখাপত্তনমে খেলতে পারবেন না। তাঁদের বিকল্প হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই প্রথম ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ।

বোর্ডের চিকিৎসকরা রাহুল ও জাডেজা, দুজনেরই চোট পরীক্ষা করছেন। সেই মতো তাঁদের চিকিৎসা হচ্ছে। ওয়াশিংটন ভারতীয় এ দলে ছিলেন। তাঁকে সিনিয়র দলে ডাকায় ভারতীয় এ দলে পরিবর্ত হিসাবে যোগ দিচ্ছেন সারাংশ জৈন।

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget