এক্সপ্লোর

পুরনো অস্ট্রেলিয়া দলের মতো সাফল্য পেতে চান ধবন

রাঁচি: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অতীতে যে সাফল্য পেয়েছে, সেরকম সাফল্য চাইছেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর মতে, ভারতের বর্তমান দলে তারুণ্য ও অভিজ্ঞতার উপযুক্ত সংমিশ্রণ রয়েছে। এই দল যদি অস্ট্রেলিয়ার মতো সাফল্য পেতে পারে, তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৪-১ জয় পাওয়ার পর গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। এই ম্যাচের পর ধবন বলেছেন, ‘আমাদের দল খুব শক্তিশালী। আমরা দীর্ঘদিন ধরে ভাল খেলছি। আমাদের দলে কয়েকজন তরুণের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও আছে। তরুণরা পরিণত হয়ে উঠছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যের জন্য আইপিএল-কে কৃতিত্ব দিচ্ছেন ধবন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আইপিএল-এ আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে মনোবল বাড়ে। এখন বেশিরভাগ দলের মধ্যেই খুব একটা পার্থক্য নেই। অস্ট্রেলিয়া অতীতে যে সাফল্য পেয়েছে, সেটা আমরাও পেলে দারুণ হবে।’ গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তবে এরপরেই অজি ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব। টানা চতুর্থবার গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন চাহল। কুলদীপ প্রথমে ফিঞ্চকে আউট করেন। পরের ওভারেই তিনি ফেরান মোজেস হেনরিক্সকে। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৬ ওভারে ভারতের টার্গেট হয় ৪৮। তিন বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে সেই রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। স্ত্রীর অসুস্থতার জন্য একদিনের সিরিজে খেলেননি ধবন। টি-২০ সিরিজে দলে ফিরেই জয় পেলেন তিনি। এই ওপেনারের মতে, রাঁচির উইকেটে লো বাউন্স ছিল। ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জয় পেত ভারত।

সেরা শিরোনাম

Steve Smith: পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
IND vs NZ: কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
Rohit And Kohli: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Embed widget