এক্সপ্লোর

ভারতীয় টেনিস সংস্থার আপত্তি খারিজ, ইসলামাবাদ থেকে সরানো হবে না ডেভিস কাপ টাই, জানিয়ে দিল আইটিএফ

সূত্রের খবর, ভারতীয় দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি খেলোয়াড়দের হয়ে আইটিএফ-এর সঙ্গে কথা বলতে চেয়েছেন।

নয়াদিল্লি: ভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) ইসলামাবাদ থেকে ডেভিস কাপ টাই সরিয়ে কোনও নিরপেক্ষ কেন্দ্রে দেওয়া বা আপাতত খেলা স্থগিত রাখার আর্জি জানালেও, তাতে সাড়া দিল না আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। এআইটিএ-কে জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের ১৪-১৫ তারিখের টাইয়ের দিন বা কেন্দ্র বদল করা হচ্ছে না। ভারতীয় দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে এআইটিএ-র সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছে আইটিএফ। ভারত-পাকিস্তানের বর্তমান কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে ইসলামাবাদ থেকে টাই সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আজই আইটিএফ-কে ই-মেল করে এআইটিএ। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার পর এআইটিএ সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে এখন কী উত্তেজনা চলছে, সেটা বুঝতে পারছে না আইটিএফ। নিরাপত্তার বিষয়ে পরিকল্পনার কথা আমাদের জানানো হয়েছে। তার ভিত্তিতে স্থির করা হয়েছে, টাইয়ের দিন বা কেন্দ্র বদল করা হবে না। আমরা আইটিএফ বোর্ডের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের জানানো হয়েছে, ডেভিস কাপের বিষয়টি বোর্ড দেখে না। এটি ডেভিস কাপ কমিটির বিষয়। সোমবার আইটিএফ-এর নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা এবং এগজিকিউটিভরা আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করব। তাতে কাজ না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে।’ সূত্রের খবর, ভারতীয় দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি খেলোয়াড়দের হয়ে আইটিএফ-এর সঙ্গে কথা বলতে চেয়েছেন। তিনি ইতিমধ্যেই এআইটিএ-র মাধ্যমে আইটিএফ-এর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গিয়েছে।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget