এক্সপ্লোর

জাডেজা-অশ্বিনের স্পিনের দাপটে কানপুর টেস্টের রাশ ভারতের হাতে

কানপুর: দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে নিউজিল্যান্ডকে ২৬২ রানেই অলআউট করে দেওয়ার পর তৃতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ফেলেছে ভারত। এখন বিরাট কোহলির দল এগিয়ে ২১৫ রানে। হাতে আছে দু দিন। স্পিনাররা এদিন যেভাবে কিউয়ি ব্যাটসম্যানদের ঘোল খাওয়ালেন, তাতে চতুর্থ ইনিংসে তাঁদের সামাল দেওয়া সহজ হবে না কেন উইলিয়ামসনের দলের পক্ষে। ফলে বড় লিড নিতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা যথেষ্ট। আবহাওয়া বিরূপ না হলে তিন টেস্টের সিরিজে এগিয়ে যেতে পারে ভারত। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে অবশ্য বোঝা যায়নি, এদিন এত সহজে প্রথম ইনিংসে ৫৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়ে যাবে ভারত। দ্বিতীয় দিনের শেষে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ৬৫ এবং টম লাথাম ৫৬ রানে ব্যাট করছিলেন। কিন্তু এদিন তাঁরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। লাথামকে (৫৮) ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হানেন অশ্বিন। এরপর কোনও রান করার আগেই রস টেলরকে ফেরান জাডেজা। এরপর উইলিয়ামসনকে (৭৫) ফিরিয়ে দেন অশ্বিন। অধিনায়ক ফিরে যাওয়ার পর নিউজিল্যান্ড আর বেশি রান করতে পারেনি। জাডেজা ৭৩ রানে পাঁচ উইকেট এবং অশ্বিন ৯৩ রানে চার উইকেট নেন। জাডেজা-অশ্বিনের স্পিনের দাপটে কানপুর টেস্টের রাশ ভারতের হাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনায়াসে রান করছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়। তবে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় ইশ সোধির বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। যদিও তাতে ভারতীয় দল সমস্যায় পড়েনি। বিজয়ের সঙ্গে যোগ দিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে বিজয় ৬৪ এবং পূজারা ৫০ রানে অপরাজিত। নিউজিল্যান্ডের কোনও বোলারই তাঁদের চাপে ফেলতে পারছেন না। ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের বড় তোলার সম্ভাবনা উজ্জ্বল। ম্যাচে জাঁকিয়ে বসেছেন কোহলিরা।

সেরা শিরোনাম

IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
Bengal vs Maharashtra: পৃথ্বী-বাওনেদের রুখতে ভরসা শামির নেতৃত্বে পেস ত্রিফলা, ইডেনের পিচ নিয়ে জোর চর্চা
পৃথ্বী-বাওনেদের রুখতে ভরসা শামির নেতৃত্বে পেস ত্রিফলা, ইডেনের পিচ নিয়ে জোর চর্চা
Hardik Pandya: চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget