এক্সপ্লোর

অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট ছিলেন জাডেজা, বললেন প্রসাদ

মেলবোর্ন: ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট নিয়ে বিতর্কে এবার নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিলেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেওয়ার সময় সৌরাষ্ট্রের এই ক্রিকেটার সম্পূর্ণ ফিট ছিলেন। তিনি বলেছেন, ফিটনেস রিপোর্টের ভিত্তিতেই জাডেজাকে দলে নেওয়া হয়। রিপোর্ট অনুসারে, তিনি ফিট ছিলেন। কাঁধের চোটের কারণে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জাডেজা। কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ভারত থেকেই চোট নিয়ে এসেছিলেন জাডেজা। আগামীকাল বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। এই টেস্টের জন্য ভারতের প্রথম একাদশে রয়েছেন জাডেজা। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের আগে প্রসাদ বলেছেন, যে কোনও দল বাছাইয়ের বৈঠকের আগে কমিটিকে সমস্ত প্লেয়ারদের ফিটনেস রিপোর্ট দেওয়া হয়। ওই রিপোর্ট অনুসারে, জাডেজা সম্পূর্ণ ফিট ছিলেন। এ জন্যই তাঁকে দলে নেওয়া হয়। এরপর জাডেজা রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন এবং ৬০ ওভার বোলিং করেন। তাই দল বাছাইয়ের সময় তাঁর আনফিট থাকার কোনও প্রশ্নই নেই। প্রসাদ আরও বলেছেন, প্রত্যাশামতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রসাদ বলেছেন, আমরা আগেই জানিয়েছিলাম যে, তাঁকে ছয়টি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে যাতে দীনেশ কার্তিক ও ঋষভ পন্তকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায়। ওরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। তাই আমরা এমএস-কে স্কোয়াডে ফিরিয়ে আনার কথা ভাবি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের দলে ঋষভ পন্তকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে প্রসাদ বলেছেন, আগামী দিনের বড় লড়াইয়ে তাঁকে তরতাজা রাখাই এর উদ্দেশ্য। ২০১৯-র বিশ্বকাপ দলের পরিকল্পনায় যে এই তরুণ উইকেটরক্ষক ভালোমতোই রয়েছেন, তা স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান। প্রসাদ বলেছেন, বিশ্বকাপ পর্যন্ত ২০ জন প্লেয়ারের দিকেই নজর থাকবে। প্রসাদ বলেছেন, বিশ্বকাপের খুব একটা দেরি নেই। তার আগে ভারত মাত্র ১৩ একদিনের ম্যাচ খেলবে। এখন এটাই প্রায় কোর টিম বলা যায়।

সেরা শিরোনাম

Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
Virat Kohli And Rohit Sharma: রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget