এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা হতে পারে আগামীকাল, রোহিতের ডেপুটি কি বুমরা?

Asia Cup 2023: আগামী ৩০ অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। ভারতীয় দল তাদের টুর্নামেন্টে অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর থেকে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে নামবে ভারত।

মুম্বই: আয়ারল্য়ান্ড (India vs Ireland) সিরিজের মাঝেই বেজে গিয়েছে এশিয়া কাপের (Asia Cup 2023) দামামা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু টুর্নামেন্টে। তার আগে আগামীকাল ঘোষণা হতে পারে এশিয়া কাপের (Asias Cup) স্কোয়াড। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, আগামীকাল দুপুর ১.৩০ নাগাদ ঘোষণা হতে পারে এশিয়া কাপের স্কোয়াড। মুম্বইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরও (Ajit Agarkar) উপস্থিত থাকবেন। সেই বৈঠকের পরই সাংবাদিক বৈঠকে মুখোমুখি হবে রোহিত ও আগরকর। তখনই হয়ত এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে। 

এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়ররা বিশ্রামে রয়েছেন। যশপ্রীত বুমরার নেতৃত্বে খেলছে টিম ইন্ডিয়া। চোট সারিয়ে ৩২৭ দিন পরে কামব্যাক করেছেন ডানহাতি এই তারকা পেসার। প্রথম সিরিজেই অধিনায়ত্ব সামলাচ্ছেন। নিজে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। সূত্রের খবর, হার্দিক পাণ্ড্যর বদলে যশপ্রীত বুমরাকে সহ অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে এশিয়া কাপের স্কোয়াডে।

এদিকে, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার কি আদৌ খেলবেন এশিয়া কাপে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। এক সূত্র পিটিআইকে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'রাহুল সাম্প্রতিক সময়ে ম্যাচ সিমুলেশন প্রোগামে ফিটনেসের দারুণ উন্নতি দেখিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ওঁ দীর্ঘ সময় কিপিং অনুশীলনও করেছেন। সপ্তাহের শুরুর দিক থেকেই ওঁ ব্যাটিং অনুশীলন করছিল, এবার কিপিং করাটাও শুরু করে দিল।'

রাহুলের মতো শ্রেয়স আইয়ারও সাম্প্রতিক সময়ে দারুণ ফিটনেস দেখিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, তিনি মাঠে ফেরার একেবারের কাছাকাছি চলে এসেছেন। খুব শীঘ্রই বিসিসিআইয়ের তরফে এই দুই তারকার ফিটনেস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সপ্তাহেই দুই তারকার ফিটনেস পরীক্ষা করতে দুইটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ দু'টি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দুজনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর।  তবে এই তারকার ফিটনেস নিয়ে এতদিনের জল্পনা-কল্পনা অবশেষে সমাপ্ত হতে চলেছে। খবর অনুযায়ী সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হবে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget