এক্সপ্লোর

বিয়ের পর মাঠে ফিরছেন বুমরাহ, শেয়ার করলেন অনুশীলনের ভিডিও

দীর্ঘ জল্পনা-কল্পনার পর যশপ্রিত বুমরাহ গত ১৫ মার্চ ঘোষণা করেছিলেন যে, তিনি মডেল-তথা টেলিভিশন উপস্থাপিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করতে চলেছেন। গোয়ায় একান্ত অনুষ্ঠানে তিনি সঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ ও সঠিক কম্বিনেশন নিয়ে প্রচুর আলোচনা চলছে। ভারত-ইংল্যান্ড সিরিজ বেশ কয়েকজন নতুন প্লেয়ার নিজেদের মেলে ধরেছেন। সেজন্য দলের এক নির্ভরযোগ্য তারকার অভাব ততটা অনুভূত হয়নি। তিনি হলেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার যশপ্রিত বুমরাহ। 


দীর্ঘ জল্পনা-কল্পনার পর যশপ্রিত বুমরাহ গত ১৫ মার্চ ঘোষণা করেছিলেন যে, তিনি মডেল-তথা টেলিভিশন উপস্থাপিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করতে চলেছেন। গোয়ায় একান্ত অনুষ্ঠানে তিনি সঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 


 দুটি টেস্ট খেলার পর ভারত ও ইংল্যান্ডের সিরিজের মাঝপথে বুমরাহ বিরতি নেওয়ায় পর তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। সেইসঙ্গে কার সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে, তা নিয়েও জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত বুমরাহ নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটান। 


বিয়ের পর  শীঘ্রই ফের মাঠে ফিরতে চলেছেন বুমরাহ। ট্যুইটারে বুমরাহ একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে জিমে গা ঘামাতে দেখা গিয়েছে। আর কয়েকদিন পরেই আইপিএল শুরু হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারও তাঁকে আইপিএলে দেখা যাবে। স্কোয়াডে যোগদানের আগে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। 


যে ভিডিও বুমরাহ পোস্ট করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, কোয়ারেন্টিনে রয়েছিল এবং ওজন তোলার ট্রেনিং করছি। 


ভিডিওতে তাঁকে ভার উত্তোলন করতে দেখা গিয়েছে। 

 


এরইমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ড্য ও তাঁর দদা ক্রুণাল পান্ড্য, সূর্যকুমার যাদব সোমবার টিম হোটেলে স্কোয়াডে যোগ দিয়েছেন। এই চারজনই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে ছিলেন। ওই সিরিজ ভারত ২-১ জিতেছে।


চতুর্দশ আইপিএল শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। ফাইনাল ৩০ মে। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। গত আইপিএল ভারতে হয়নি। টুর্নামেন্টের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।  চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।  

 

 

সেরা শিরোনাম

Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই বারবার প্রশংসিত হয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই বারবার প্রশংসিত হয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
IND vs WI 2nd T20I Live: সিরিজ়ে ২-০ এগিয়ে যাওয়ার হাতছানি, রাঁচিতে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়
সিরিজ়ে ২-০ এগিয়ে যাওয়ার হাতছানি, রাঁচিতে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়
IND vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টি-২০-তে নজরে 'হোমটাউন বয়' ঈশান কিষাণ, ম্যাচের ২২ গজ কেমন হবে?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টি-২০-তে নজরে 'হোমটাউন বয়' ঈশান কিষাণ, ম্যাচের ২২ গজ কেমন হবে?
IND vs NZ: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোর ধাক্কা খেল নিউজ়িল্যান্ড, ছিটকে গেলেন দুই ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোর ধাক্কা খেল নিউজ়িল্যান্ড, ছিটকে গেলেন দুই ক্রিকেটার

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget