এক্সপ্লোর

Bumrah 5 Wicket Hauls: বল হাতে বুমরার আগুনে নাস্তানাবুদ ইংল্যান্ড

Jasprit Bumrah 5 Wickets: ওভালে প্রথম ওয়ান ডেতে ৭.২ ওভারে ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দেন বুমরা। বল হাতে আগুন ঝরান ভারতীয় ফাস্ট বোলাররা।

লন্ডন: ওভালে ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান ডেতে (One Day International Cricket) মেঘলা পরিবেশে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণিত করে মাত্র ১১০ রানেই ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। বল হাতে আগুন ঝরান ভারতীয় ফাস্ট বোলাররা।

নাস্তানাবুদ ইংল্যান্ড টপ অর্ডার

ভারতের হয়ে নিজের প্রথম ওভারেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়ে ব্যাকফুটে ঠেলে দেন বুমরা। প্রথমে জেসন রয় এবং তার দুই বল পরেই জো রুটকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান বুমরা। একে একে জনি বেয়ারস্টো, মঈন আলিদেরও আউট করে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন বুমরা। ৭.২ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট তুলে নেন বুমরা। ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে ছয় উইকেট নেওয়ার নজির গড়েন বুমরা।

আরও পড়ুন: বুমরার ৬ উইকেট, শামির ৩, প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড 

তৃতীয় সেরা ওয়ান ডে পারফরম্যান্স

ওয়ান ডেতে ভারতীয় হিসাবে এটি তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে মাত্র চার রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট বিনি। ভারতীয় হিসাবে এটাই ওয়ান ডেতে সেরা পারফরম্যান্স। এরপরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিল কুম্বলের ১২ রানে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব। তৃতীয় নম্বরেই বুমরার এই পারফরম্যান্স। 

বুমরা বাদে এই ম্যাচে তিন উইকেট নিয়ে ওয়ান ডে কেরিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন মহম্মদ শামি। ইংল্যান্ডের অবশিষ্ট একটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বুমরা প্রমাণ করে দিলেন কেন তিনি মতান্তরে বিশ্বের সেরা ফাস্ট বোলার। তাঁর এই পারফরম্যান্সে ভর করেই প্রথম ওয়ান ডে জিতে সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পথে অগ্রসর টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ওভালে বল হাতে আগুন ঝরিয়ে ওয়ান ডে-তে নজির মহম্মদ শামির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget