এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: বুমরার ৬ উইকেট, শামির ৩, প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

IND vs ENG, 1st ODI, The Oval Stadium: প্রথম ওয়ান ডে ম্যাচে দুরন্ত ভারতীয় বোলিং লাইন আপ। প্রথমে ব্য়াট করে ১১০ রানে অল আউট হয়ে গেল ইংল্য়ান্ড (England Cricket Team)।

লন্ডন: টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) ধারাবাহিকতা ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজের (One Day Series) প্রথম ম্যাচে বিধ্বংসী বোলিং যশপ্রীত বুমরা, মহম্মদ শামির। প্রথম ওয়ান ডে (One Day) ম্যাচে দুরন্ত ভারতীয় বোলিং লাইন আপ। প্রথমে ব্য়াট করে ১১০ রানে অল আউট হয়ে গেল ইংল্য়ান্ড। প্রথম কোনও ভারতীয় বোলার হিসেবে ইংল্য়ান্ডে গিয়ে ৬ উইকেট নিলেন যশপ্রীত বুমরা। ৩ উইকেট শামির।

টস জিতে বোলিং ভারতের

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর বদলি হিসেবে তিন নম্বর পজিশনের জন্য আজ খেলানো হয়েছিল শ্রেয়স আইয়ারকে। ব্যাট হাতে নেমে প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড শিবির। বল হাতে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ধ্বস নামানো শুরু করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় ওভারেই জেসন রয় এবং জো রুটকে সাজঘরে ফেরান বুমরা। এর পরের ওভারে বেন স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুরুতেই দলের তারকাখচিত টপ অর্ডার এমনভাবে ফ্লপ করার পর, আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। পরিণামে ১১০ রানে গুটিয়ে যায় তারা। শামি জস বাটলার এবং ক্রেগ ওভারটনকেও সাজঘরে ফেরান। সাত ওভারে ৩১ রান খরচ করে তাঁর মোট সংগ্রহ তিন উইকেট। 

এর জেরেই নিজের ওয়ান ডে কেরিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা বোলার। গড়ে ফেললেন নজিরও। দ্রুততম ভারতীয় বোলার হিসাবে শামি ১৫০ ওয়ান ডে উইকেট নিলেন। তিনি ৮০টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন। শামির অজিত আগরকরের রেকর্ড ভাঙলেন। আগরকর ৯৭ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি ১০৩ ম্যাচ খেলে ১৫০ ওয়ান ডে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: ওভালে সচিন, ডিভিলিয়ার্সকে টপকে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget