এক্সপ্লোর

Mohammed Shami ODI Record: ওভালে বল হাতে আগুন ঝরিয়ে ওয়ান ডে-তে নজির মহম্মদ শামির

Mohammed Shami: ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে সাত ওভারে ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নেন ভারতের তারকা বোলার মহম্মদ শামি।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনের (London) ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সুইং সহায়ক পরিবেশে রোহিতের এই সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল. তা হাতেনাতে প্রমাণ করে দিলেন ভারতের ফাস্ট বোলাররা।

তিন উইকেট শামির

ইংল্যান্ডকে মাত্র ১১০ রানেই অল আউট করে দেয় ভারত। বল হাতে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ধ্বস নামানো শুরু করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় ওভারেই জেসন রয় এবং জো রুটকে সাজঘরে ফেরান বুমরা। এর পরের ওভারে বেন স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুরুতেই দলের তারকাখচিত টপ অর্ডার এমনভাবে ফ্লপ করার পর, আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। পরিণামে ১১০ রানে গুটিয়ে যায় তারা। শামি জস বাটলার এবং ক্রেগ ওভারটনকেও সাজঘরে ফেরান। সাত ওভারে ৩১ রান খরচ করে তাঁর মোট সংগ্রহ তিন উইকেট।

দ্রুততম ভারতীয় হিসাবে ১৫০ উইকেট

এর জেরেই নিজের ওয়ান ডে কেরিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা বোলার। গড়ে ফেললেন নজিরও। দ্রুততম ভারতীয় বোলার হিসাবে শামি ১৫০ ওয়ান ডে উইকেট নিলেন। তিনি ৮০টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন। শামির অজিত আগরকরের রেকর্ড ভাঙলেন। আগরকর ৯৭ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি ১০৩ ম্যাচ খেলে ১৫০ ওয়ান ডে উইকেট নিয়েছিলেন।

এমনিতে শামি যুগ্মভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ১৫০ উইকেট নিলেন। মিচেল স্টার্ক মাত্র ৭৭ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন। তাঁর থেকে এক ম্যাচ বেশি খেলে এই কৃতিত্ব গড়েন পাকিস্তানের তারকা স্পিনার সাকলিন মুস্তাক। তাদের পরেই রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন শামি। এই তালিকায় চতুর্থ স্থানে ট্রেন্ট বোল্ট ও পঞ্চম স্থানে ব্রেট লি রয়েছেন। তাঁরা যথাক্রমে ৮১ ও ৮২ ম্যাচে ১৫০ ওয়ান ডে উইকেট নেন।

আরও পড়ুন: ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্য়ান্ডের ইনিংস, নজির বুমরার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget