এক্সপ্লোর

পলি উমরিগড় পুরস্কার পাচ্ছেন বুমরাহ, পটৌডি বক্তৃতা দেবেন সহবাগ, জীবনকৃতি শ্রীকান্ত-অঞ্জুমকে

মহিলাদের মধ্যে বর্ষসেরার স্বীকৃতি পাচ্ছেন পুণম যাদব। জাতীয় মহিলা দলের নির্ভরযোগ্য লেগস্পিনার সম্প্রতি অর্জুন পুরস্কারও পেয়েছেন।

নয়াদিল্লি: সারা বছর ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি। পলি উমরিগড় পুরস্কার পাচ্ছেন যশপ্রীত বুমরাহ। যে পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে দেশেরা সেরা পারফর্মারকে। ২০১৮ সালের জানুয়ারিতে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক হয় বুমরাহর। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমদাবাদের পেসারের ঝুলিতে একের পর এক সাফল্য। বর্তমানে ওয়ান ডে-তে বিশ্বের সেরা বোলার বুমরাহ। ভারত তথা এশিয়ার একমাত্র বোলার হিসাবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটি থেকে ভারতের ঐতিহাসিক ২-১ টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল ডানহাতি পেসারের। মহিলাদের মধ্যে বর্ষসেরার স্বীকৃতি পাচ্ছেন পুণম যাদব। জাতীয় মহিলা দলের নির্ভরযোগ্য লেগস্পিনার সম্প্রতি অর্জুন পুরস্কারও পেয়েছেন। জীবনকৃতি পাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও অঞ্জুম চোপড়া। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভয়ঙ্কর ক্যারিবিয়ান বোলিং আক্রমণ সামলে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন। ভারতের অধিনায়কত্ব করার পাশাপাশি তিনি প্রধান নির্বাচকও ছিলেন। তিনি প্রধান নির্বাচক থাকাকালীনই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়ান ডে-তে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। অঞ্জুম ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একশোটি ওয়ান ডে খেলার কৃতিত্ব রয়েছে তাঁর। ১৭ বছরের কেরিয়ারে চারটি ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন অঞ্জুম। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিনিয়র বা জুনিয়র – সমস্ত বিভাগের সেরাদের প্রত্যেক বছর সম্মানিত করা হয় বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে। সৌরভ বলেছেন, ‘কিংবদন্তিদেরও সম্মানিত করি আমরা। আজ, রবিবার মুম্বইয়ের অনুষ্ঠানে সপ্তম ম্যাক পটৌডি বক্তৃতা দেবেন বীরেন্দ্র সহবাগ।’

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget