এক্সপ্লোর

ISL 2020-21: জয়ের হ্যাটট্রিকের পর ছন্দপতন, জামশেদপুর এফসি-র কাছে হার এটিকে মোহনবাগানের

মরশুমের প্রথম হার৷ শেষ ১৫ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ বাঁচাতে পারল এটিকে মোহনবাগান৷ মরশুমের প্রথম হার লোপেজ হাবাসের দলের৷ টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু করলেও এদিন জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান৷

গোয়া: চলতি আইএসএলে প্রথমবার ধাক্কা খেল এটিকে মোহনবাগান। পরপর তিন ম্যাচে হ্যাটট্রিকের পর থমকে গেল সবুজ-মেরুন শিবিরের জয়রথ। টানা তিন ম্যাচে ক্লিনসিট রাখার পর চতুর্থ ম্যাচে এসে গোল হজম! একটা নয়, দুটি গোল হজম করে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড। ডিফেন্সের ভুলের দিকেই আঙুল তুলছেন এদিন ২-১ গোলে হেরে ছন্দপতন হাবাসের দলের। ম্যাচের ৩০ মিনিটে 'গোলমেশিন' ভালসকিসের গোলে জামশেদপুর এগিয়ে যায়। মনরয়ের মাপা কর্নার সন্দেশ ঝিঙ্ঘান লাফিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঝিঙ্ঘান বলের নিয়ন্ত্রণ নিতে না পারলে সরাসরি হেডে ভালসকিসের গোল। রক্ষণের দুর্বলতাতেই গোল করে যান ভালসকিস। গতবার চেন্নাইয়ান এফসির হয়ে হয়ে লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ২০ ম্যাচে ১৫ গোল করেন। এবার জামশেদপুরের জার্সিতে গত বারের সোনার বুট জয়ী ফুটবলার দুরন্ত খেলছেন। দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল ভালসকিসের। এবারও সেই ডেডবল থেকে গোল করে যায় জামশেদপুর। ৬৬ মিনিটে কর্ণার থেকে মনরয় বল বাড়িয়েছিলেন। সেখান থেকে মোবাসির ভালসকিসকে বল বাড়ালে হেডে ম্যাচের দ্বিতীয় গোল করে যান। এই নিয়ে চার ম্যাচে তাঁর পাঁচ গোল হয়ে গেল। জোড়া গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে রয় কৃষ্ণ এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান। মনবীরের হেড থেকে বল পেয়ে গোল করে যান কৃষ্ণ। গোলটি নিয়ে জামশেদপুরের ফুটবলাররা অফসাইডের আবেদন করলেও রেফারি গোল দিয়েছেন। শেষ দিকে প্রবীরের সেন্টার থেকে কৃষ্ণ দ্বিতীয় গোল করার সুযোগ তৈরি করলেও জামশেদপুর অধিনায়ক পিটার হার্টলে বিপদ মুক্ত করেন। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হার এটিকে মোহনবাগানের। মরশুমের প্রথম হার৷ শেষ ১৫ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ বাঁচাতে পারল এটিকে মোহনবাগান৷ মরশুমের প্রথম হার লোপেজ হাবাসের দলের৷ টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু করলেও এদিন জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget