এক্সপ্লোর

Joydip Karmakar: জয়দীপের শ্যুটিং অ্যাকাডেমি থেকে চুরি যাওয়া রাইফেল উদ্ধার, কীর্তিমানরা পুলিশের জালে

Kolkata Crime News: জয়দীপ কর্মকারের (Joydip Karmakar) নাগেরবাজারের শ্যুটিং অ্যাকাডেমি থেকে খোওয়া যাওয়া রাইফেলের কিনারা করল পুলিশ।

সৌমিত্র কুমার রায়, কলকাতা: জয়দীপ কর্মকারের (Joydip Karmakar) নাগেরবাজারের শ্যুটিং অ্যাকাডেমি থেকে খোওয়া যাওয়া রাইফেলের কিনারা করল পুলিশ। কুলপি থেকে জয়দীপ কর্মকারের শ্যুটিং অ্যাকাডেমির চুরি যাওয়া রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে ( তাদের নাম আরিফ এবং মনিরুল লস্কর ) গ্রেফতার করেছে পুলিশ। নাগেরবাজারের শ্যুটিং অ্যাকাডেমি থেকে রাইফেল চুরি যাওয়ার পর নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন জয়দীপ কর্মকার । তারপরই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হওয়ার শ্যুটিং রাইফেল জয়দীপ কর্মকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতের ম্যাচে ফ্লাডলাইট বিপত্তি, কারণ দর্শাতে বলল ওড়িশা সরকার, বিদ্রুপ পাকিস্তান থেকে!

গত নভেম্বর মাসে নাগেরবাজারের শ্যুটিং অ্যাকাডেমি থেকে ৬টি বন্দুক চুরি হয়েছিল। অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ বলছেন, 'গত ২৪ নভেম্বর সকালে আমরা জানতে পারি যে, অ্যাকাডেমির দরজা ভেঙে বেশ কয়েকটি রাইফেল চুরি করা হয়েছে। আমি তখন বাইরে ছিলাম। বেশ উৎকণ্ঠায় ছিলাম। পরে পরে জানতে পারি ঠিক কী কী চুরি হয়েছে। আমি অবাক হয়েছিলাম কারণ একটা শ্যুটিং অ্যাকাডেমিতে চুরি করার মতো কী-ই বা থাকতে পারে। টাকা পয়সা তো সেরকম কিছুই ছিল না।'

কী করে যে রাইফেলগুলো চুরি যায়, সেটা ভেবে অবাক হয়েছিলেন সকলে। জয়দীপের কথায়, 'আমার অ্যাকাডেমিতে থাকা কম্পিউটার বরং চুরি যেতে পারত। কিন্তু শ্যুটিং অ্যাকাডেমির রাইফেল চুরি যাবে এটা ভাবাই যায়নি। আমরা শুনে হতবাক ছিল। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছিলাম।'

জয়দীপের অ্যাকাডেমিতে সিসিটিভি ফুটেজ ছিল। সেখান থেকে দেখতে পাওয়া যায় কখন কীভাবে ঘটনাটি ঘটেছিল। জয়দীপ বলছেন, 'মুখ দেখা গেলেও তাদেরকে কীভাবে চিনব! কোথা থেকে এসেছে কী করে বুঝব! সেটা আমাদের জানার কথাও নয়। আমরা সব থানায় জমা দিয়েছিলাম। পুলিশ বলেছিল আমরা চেষ্টা করছি। খুবই কঠিন হয়তো এগুলো খুঁজে পাওয়া। কারণ এগুলো খুব একটা স্বাভাবিক চুরির জিনিস তো নয়।'

রাইফেল ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জয়দীপ। বলছেন, 'তবে সৌভাগ্যবশত আমরা সবই ফিরে পেয়েছি। নাগেরবাজার থানার ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ জমা দিয়েছিলাম। প্রায় আড়াই মাসের মধ্যে খুঁজে পাওয়া গেল। কুলপির কাছাকাছি এলাকা থেকে পাওয়া গিয়েছে। দুজন জড়িতকেও আটক করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget