এক্সপ্লোর

বিদেশে লড়াইটাই যথেষ্ট নয়, চাপ সামলে পাল্টা আঘাতের কৌশল শিখতে হবে: কোহলি

সাউদাম্পটন: বিদেশের মাটিতে লড়াই করেই সন্তুষ্ট থাকলে চলবে না। চাপের মুখে পাল্টা আঘাতের কৌশল শিখতে হবে। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর এই মন্তব্য করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই ভারত ৬০ রানে হেরে গিয়েছে। জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায়। এর ফলে ভারত একম্যাচ বাকি থাকতেই ১-৩ সিরিজ হেরে গেল। কোহলি বলেছেন, ক্রিজে থাকার সময়ই পরিস্থিতি বুঝতে হবে, খেলার পর নয়। কোহলি বলেছেন, স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বলতেই পারি যে, আমরা ৩০ বা ৫০ রান দূরে ছিলাম। কিন্তু তা পরে বুঝলে চলবে না। খেলার সময়ই তা বুঝে নিতে হবে। জানি যে, আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এই একই কথা বারবার বলে চলা যায় না যে, আমরা লড়াই করেছি। এতটা কাছে আসার পরও সীমা পেরিয়ে এগোনোর কৌশলটা রপ্ত করার প্রয়োজন রয়েছে। আমাদের সেই ক্ষমতা রয়েছে। সেজন্যই আমরা জয়ের এতটা কাছে পৌঁছতে পারছি। কিন্তু চাপের মুখ কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা শিখতে হবে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম দুটি টেস্টে হেরে তৃতীয় তথা শেষ টেস্টে জয় পেয়েছিল ভারত। কোহলি বলেছেন, বিদেশ সফরগুলিতে ভারতীয় দলকে আরও বেশি নির্দয় ও নির্ভীক হতে হবে। তিনি বলেছেন, এই ম্যাচেও আমরা যখন চালকের আসনে ছিলাম তখন ওই পরিস্থিতির সদ্ব্যবহার করতে সমর্থ ছিলাম। বিপক্ষকে বারবার ফিরে আসার সুযোগ দিতাম না। এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোহলি বলেছেন, নটিংহ্যামে তিনদিনই আমরা নির্দয় ছিলাম। তাই ম্যাচের রাশ নিতে পেরেছিলাম। তাই ওভাবেই কোনও সিরিজ শুরু কীভাবে করা যায়, তা আমাদের ভেবে দেখতে হবে। সিরিজের শুরুতেই দল হিসেবে আরও বেশি আগ্রাসী ও নির্ভীক থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget