এক্সপ্লোর

Juventus: বিরাট শাস্তি পেল রোনাল্ডোর প্রাক্তন দল, কাটা গেল ১৫ পয়েন্ট

Serie A: ১৫ পয়েন্ট কাটা যাওয়ায় এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে।

তুরিন: বিরাট শাস্তি পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন দল জুভেন্তাস (Juventus)। আর্থিক বেনিয়মের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নদের কঠোর শাস্তি দিল। ১৫ লিগ (Serie A) পয়েন্ট কাটা গেল জুভের। এর ফলে এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে। পাশাপাশি তৎকালীন জুভেন্তাসেরর মুখ্য ফুটবল আধিকারিক তথা বর্তমান টটেহন্যাম হটস্পার ডিরেক্টর ফ্য়াবিও পারাটিসিকেও ইতালিতে ফুটবল সংক্রান্ত সমস্ত কার্যকলাপ থেকে ৩০ মাসের জন্য নির্বাসিতও করা হয়। তাঁকে উয়েফা এবং ফিফার বিভিন্ন কার্যকলাপ থেকেও নির্বাসিত করার দাবি জানানো হয়েছে।

নির্বাসিত আধিকারিকরা

প্যারাটিসির পাশাপাশি প্রাক্তন জুভে চেয়ারম্য়ান আন্দ্রেয়া অ্যাগনেলিকেও ইতালিয়ান ফুটবল থেকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সহ-সভাপতি ও প্রাক্তন ব্যালন ডি'অর বিজেতা পাভেল নেদভেদকে আট মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। জুভের তরফে স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্লাবের তরফে ইঙ্গিত করা হয় যে লিখিতভাবে তাঁরা এই নির্বাসনের কারণ জানতে আগ্রহী এবং এর বিরুদ্ধে ক্লাবের তরফে কোর্টে আপিলও করা হবে। এই ঘটনায় নির্বাসিত হওয়া সমস্ত আধিকারিকরাই ইতালিয়ান অলিম্পিক্স কমিটির কাছে আবেদন জানাতে পারবেন।

অলিম্পিক্স কমিটির কাছে আধিকারিকদের শাস্তি কমানো বা বাড়ানোর ক্ষমতা রয়েছে। গত নভেম্বরেই গোটা জুভেন্তাস বোর্ড পদত্যাগ করে। জুভেন্তাসের আর্থিক গতিবিধির বিরুদ্ধে তদন্ত হওয়ার পর পরই গোটা বোর্ড পদত্যাগ করে। জুভেন্তাস ক্লাব গত বছর ২২০ মিলিয়ন ইউরো ক্ষতির কথা জানায়। 

বিরাটের রোনাল্ডোবন্দনা

তিনি রান না পেলেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় সমালোচনা। নিজের সমালোচকদের জবাব দিতে বরাবর ব্যাটকেই হাতিয়ার করেছেন বিরাট কোহলি। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমালোচকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল আক্রমণ শানালেন কোহলি

রোনাল্ডোর আগুনে পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। জোড়া গোল করে ম্যাচের সেরাও হয়েছেন রোনাল্ডো। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে রোনাল্ডোর ছবি-সহ কোহলি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সঙ্গে লিখলেন, '৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায় খেলছে মানুষটা। ফুটবল বোদ্ধারা বসে রয়েছেন প্রতি সপ্তাহে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। বলা ভালে খবরে থাকার জন্য়। এখন তাঁরা চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো কী পারফরম্যান্সটাই না করল। কারা যেন বলেছিল রোনাল্ডো নাকি শেষ!'  

আরও পড়ুন: "একটা ম্যাচে ১০ উইকেট লোকে ভুলে যাবে, রঞ্জি জিতলে সকলে আজীবন মনে রাখবে"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget