এক্সপ্লোর

Kane Williamson: বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান ও কোহলিকে ছুঁলেন উইলিয়ামসন

NZ vs BAN: টেস্টে নিজের ২৯তম শতরান করেছেন উইলিয়ামসন। ৯৫তম টেস্টে এই কীর্তি গড়েছেন তিনি। বিরাট ২৯টি শতরান করেছেন ১১১টি টেস্টে। ব্র্যাডম্যান ৫২টি টেস্টে ২৯টি শতরান করেছিলেন।

সিলেট: দলের প্রয়োজনের সময় ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কেন উইলিয়ামসন। সেই সঙ্গে স্পর্শ করলেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করলেন কিউয়ি তারকা।

বিশ্বকাপের পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরসিজ খেলছে নিউজ়িল্য়ান্ড। সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। মন্থর পিচে যে ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা।

টেস্টে ২৯তম সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। তিনি স্পর্শ করে ফেললেন স্যর ব্র্যাডম্যান ও কোহলিকে। দুজনেরই টেস্টে ২৯টি সেঞ্চুরি রয়েছে।

ইনিংসের ১৩তম ওভারে তাইজুল ইসলামের বলে টম ল্যাথাম ফিরতেই ক্রিজে যান উইলিয়ামসন। একটা সময় বিশ্বের সেরা ব্যাটার কে, সেই আলোচনায় কোহলি, স্টিভ স্মিথ ও জো রুটের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হতো কিউয়ি তারকার নাম। তবে বুধবার দুটি ক্যাচ পড়েছে উইলিয়ামসনের। সেই সুযোগ কাজেও লাগালেন উইলিয়ামসন।

নিউজ়িল্যান্ডের প্রথম ব্যাটার হিসাবে পরপর চার টেস্টে সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। ১৯৩৭-৩৮ মরশুমে টানা ছয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন স্যর ব্র্যাডম্যান। 

টেস্টে ব্যাটিংয়ের পরিস্থিতি মোটেই সহজ ছিল না। সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট করতে নেমে ততক্ষণে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন দুই কিউয়ি ওপেনার। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছে। সেই পরিস্থিতিতে এক দিক ধরে রাখলেন কেন উইলিয়ামসন। করলেন সেঞ্চুরি। এই শতরানের সঙ্গে সঙ্গে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন।

নিউজ়িল্যান্ডের বাকি ব্যাটারেরা যেখানে কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি, সেখানে সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ২০৫ বলে ১০৪ রান করে আউট হন তিনি। মারেন ১১টি চার। উইলিয়ামসন যখন আউট হয়ে ফিরছেন তখন অনেকটা ভাল জায়গায় নিউজ়িল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের থেকে ৪৪ রান পিছিয়ে তারা। এখনও ২ উইকেট হাতে রয়েছে নিউজ়িল্যান্ডের।

টেস্টে নিজের ২৯তম শতরান করেছেন উইলিয়ামসন। ৯৫তম টেস্টে এই কীর্তি গড়েছেন তিনি। বিরাট ২৯টি শতরান করেছেন ১১১টি টেস্টে। ব্র্যাডম্যান ৫২টি টেস্টে ২৯টি শতরান করেছিলেন। বিরাটের থেকে ১৬টি কম টেস্ট খেলে সমসংখ্যক সেঞ্চুরি উইলিয়ামসনের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget