এক্সপ্লোর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের পর অপ্রীতিকর ঘটনা, বিসিসিআই-কে ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি কপিল, আজহার, বেদীর

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তিন ক্রিকেটার তাওহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিংহ ও রবি বিষ্ণোইকে নির্বাসিত করেছে আইসিসি।

নয়াদিল্লি: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর মাঠেই গালিগালাজ, ধাক্কাধাক্কির ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আর্জি জানালেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, বিষেণ সিংহ বেদী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তিন ক্রিকেটার তাওহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিংহ ও রবি বিষ্ণোইকে নির্বাসিত করেছে আইসিসি। কপিলরা চাইছেন, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বিসিসিআই-ও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘আমি চাই সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক বোর্ড। ক্রিকেট খেলায় প্রতিপক্ষকে গালিগালাজ করা যায় না। আমি নিশ্চিত, তরুণ ক্রিকেটারদের প্রতি কড়া মনোভাব দেখানোর মতো যথেষ্ট কারণ আছে।’ কপিল আরও বলেছেন, ‘আমি আগ্রাসী মনোভাবের পক্ষে। তাতে আমি খারাপ কিছু দেখি না। কিন্তু নিয়ন্ত্রিত আগ্রাসন জরুরি। প্রতিদ্বন্দ্বিতা করার নামে ভদ্রতার সীমারেখা পেরিয়ে যাওয়া যায় না। ক্রিকেট মাঠে তরুণদের এই ধরনের আপত্তিকর আচরণ মেনে নেওয়া যায় না।’ আজহারউদ্দিনও কপিলের সুরেই বলেছেন, ‘আমি চাই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে আমি জানতে চাই, এই ক্রিকেটারদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট স্টাফদের কী ভূমিকা রয়েছে? বেশি দেরি হয়ে যাওয়ার আগে এখনই ব্যবস্থা নিতে হবে। খেলোয়াড়দের শৃঙ্খলাপরায়ণ হতে হবে।’ বেদী বলেছেন, ‘খেলার মাঠে খারাপ আচরণের কোনও অজুহাত হতে পারে না। ক্রিকেটারদের আচরণ ন্যক্কারজনক ও মর্যাদাহানিকর ছিল। এই বয়সের ক্রিকেটারদের মধ্যে যে সারল্য থাকার কথা, সেটা দেখা যায়নি। বাংলাদেশ কী করেছে, সেটা তাদের সমস্যা। আমাদের ছেলেরা যেটা করেছে, সেটা আমাদের সমস্যা। ওরা গালিগালাজ করেছে। এটা মানা যায় না।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
Vaibhav Sooryavanshi: পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget