এক্সপ্লোর

এমন পেস অ্যাটাক আগে দেখিনি,ভাবতেও পারিনি, বললেন কপিল দেব

নিজের কেরিয়ারে দীর্ঘদিন ভারতীয় দলের পেস আক্রমণের গুরুভার কার্যত একার কাঁধে নিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বর্তমানে ভারতীয় দলের পেসার ব্রিগেডের দাপট প্রত্যক্ষ করছে ক্রিকেট বিশ্ব। ভারতের এই পেস ব্যাটারির উচ্ছ্বসিত প্রশংসা করলেন কপিল দেব।

নয়াদিল্লি: নিজের কেরিয়ারে দীর্ঘদিন ভারতীয় দলের পেস আক্রমণের গুরুভার কার্যত একার কাঁধে নিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বর্তমানে ভারতীয় দলের পেসার ব্রিগেডের দাপট প্রত্যক্ষ করছে ক্রিকেট বিশ্ব। ভারতের এই পেস ব্যাটারির উচ্ছ্বসিত প্রশংসা করলেন কপিল দেব। তিনি বলেছেন, গত চার-পাঁচ বছরে ভারতীয় ক্রিকেটের দিশাটাই বদলে দিয়েছেন ফাস্ট বোলাররা। ভারতীয় দলের বর্তমান পেস অ্যাটাকই কি  সেরা-এই প্রশ্নের উত্তরে কপিলের জবাব-আমাকে কি তা বলে দিতে হবে? তিনি বলেছেন, এমন পেস অ্যাটাক কখনও দেখিনি, ভাবতেও পারিনি। তাই এই পেস অ্যাটাক সেরা কিনা, তা নিয়ে সংশয়ের কোনও অবকাশই নেই। গত চার-পাঁচ বছরে ফাস্ট বোলাররা ভারতীয় ক্রিকেটের দিশাটাই বদলে দিয়েছেন। ভারতীয় দলে এখন জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, দীপক চাহর, নভদীপ সাইনির মতো পেসাররা দাপট দেখাচ্ছেন। পিঠের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দলে নেই জসপ্রিত বুমরাহ। তাঁর অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন সামি এবং বিশাখাপত্তনমে প্রথম টেস্টে দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করেছিলেন তিনি। কপিল বলেছেন, প্রথম ১০ বোলারদের মধ্যে তিনি (সামি) থাকলেন কিনা, তা মোটেই গুরুত্ব নয়। ম্যাচে কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর বোলিং সবাই দেখেছে। তাঁকে এভাবে বোলিং করতে দেখলে দারুণ লাগে। কপিল বলেছেন, ভারতে এ ধরনের বিশ্বমানের ফাস্ট বোলাররা উঠে আসছেন, তা খুবই আনন্দদায়ক। ভারতীয় ফাস্ট বোলারদের মান নিয়ে তিনি গর্বিত বলেও জানিয়েছেন কপিল। তরুণ পেসারদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ তৈরি করে দেওয়ার কৃতিত্ব কপিল আইপিএল-কে দিয়েছেন। তিনি বলেছেন, পেস অ্যাটাক গড়ে তুলতে সময় লাগে। এখন যে পরিমাণ ক্রিকেট হয়, তা দেখে ভালো লাগে। আইপিএলের জন্য অনেক ফাস্ট বোলাররাই একটা সুযোগ পায়। কপিল বলেছেন, বেশি ক্রিকেট খেলা হলেই, বেশি খেলোয়াড় উঠে আসবে। উঠতি ক্রিকেটারদের তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চেরও প্রশংসা করেছেন কপিল। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, টেস্ট ক্রিকেটে রোহিত শর্মাকে পারফর্ম করতে দেখাটাও দারুণ একটা ব্যাপার। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত সম্পর্কে বলেছেন, বিষয়টি ধোনির ওপরই ছেড়ে দেওয়া ভালো। কপিল বলেছেন, এটা একেবারেই ধোনির নিজস্ব সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নেবেন বা নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। ধোনি একজন অসাধারণ ক্রিকেটার।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget