এক্সপ্লোর

Kapil Dev : 'যে কোনও ফর্ম্যাটে বিরাট-রোহিতের জায়গা অপূরণীয়', প্রশংসায় ভরালেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক

India Cricket Team: তাঁদের "সচিন তেণ্ডুলকর ও এমএস ধোনির" সমান আসনেও বসান...

নয়াদিল্লি : সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পর একযোগে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তার পর থেকেই কার্যত প্রশংসার বন্যায় ভাসছেন ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তি। এবার বিরাট-রোহিতকে দরাজ শংসাপত্র দিলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর বক্তব্য, যে কোনও ফর্ম্যাটে বিরাট-রোহিতের জায়গা 'অপূরণীয়'। তাঁদের "সচিন তেণ্ডুলকর ও এমএস ধোনির" সমান আসনেও বসান। 

গোটা সিরিজে ফর্মে না থাকলেও, টি২০ বিশ্বকাপের ফাইনালে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি। তাঁর ৭৬ রানের ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। বিশ্বকাপ শেষে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণকে বিদায় ঘোষণা করেছেন কোহলি। তাঁর পথে হেঁটে টি২০ থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মাও। ২০১০ সালে টি২০-র যাত্রা শুরু হয়েছিল বিরাটের। ১৪ বছরে তিনি ১২৫টি টি২০ ম্যাচ খেলে ৪১৮৮ রান করেছেন। এর মধ্যে একটি শতরান ও ৩৮টি অর্ধ শতরান রয়েছে।

কপিল দেব বলেন, "কোনও ফর্ম্যাটেই কেউই ভারতীয় দলে বিরাট বা রোহিতের জায়গা নিতে পারবেন না। ওঁরা ভারতীয় ক্রিকেটকে বিশাল সেবা করেছেন। খুব সুন্দরভাবে ওঁরা বিদায় জানিয়েছেন। সব ফর্ম্যাটেই বিরাট যে ভাবমূর্তি বানিয়েছেন, তাতে টি২০-তে ওঁর অভাব বোধ হবে। উভয়েই সচিন তেণ্ডুলকর ও এমএস ধোনির সমান। ওঁদের জায়গা কেউ নিতে পারবে না।"

ক্রিকেট খেলাটার প্রতি বিরাটের ভালবাসা ও প্যাশনই আজ তাঁকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে। টি ২০তে তাঁর সংগ্রহে রয়েছে দ্বিতীয় সর্বাধিক রান। ঠিক রোহিত শর্মার পরেই। কাজেই, এই দুই জনের একযোগে অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একটা বর্ণময় অধ্য়ায়ের সমাপ্তি হল।

রোহিত ১৫৯টি টি২০ ম্যাচ খেলে ৪২৩১ রান করেছেন। তাঁর সংগ্রহেই সর্বাধিক রান। এর পাশাপাশি হিটম্যানের দখলে রয়েছে আরও একটি রেকর্ড। তা হল টি ২০তে সবথেকে বেশি সেঞ্চুরিও রয়েছে তাঁর দখলেই। ৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। সেই টুর্নামেন্টে রোহিত অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন টিম ইন্ডিয়ার।

এবার তাঁর নেতৃত্বেই ভারত টি২০-তে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget