এক্সপ্লোর

কোহলিদের পরবর্তী কোচ বেছে নেবে কপিল দেবের নেতৃত্বাধীন সিএসি

ভারতীয় দলের নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ন্যস্ত হল বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ)এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় দলের নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ন্যস্ত হল বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)-র ওপর। বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ)এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। কোচ পদের জন্য ইন্টারভিউ আগস্ট মাসের মাঝামাঝি নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কপিল ছাড়াও প্যানেলে থাকছেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সান্থা রঙ্গস্বামী এবং পুরুষ দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়। এই কমিটিই গত বছরের ডিসেম্বরে মহিলা দলের কোচ বেছে নিয়েছিল। বৈঠকের পর সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, এই তিনজন পুরুষ দলের কোচ বেছে নেবেন। এটি অস্থায়ী কমিটি নয়। কিন্তু এরসঙ্গে স্বার্থসংঘাতের বিষয়টি জড়িত। প্রার্থীদের ইন্টারভিউ আগস্টের মাঝামাঝি হবে। বর্তমান কোচ রবি শাস্ত্রীর কার্যকালের মেয়াদ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। কোচ পদে বহাল থাকতে শাস্ত্রীকে পুনরায় আবেদন জানাতে হবে। সিএসি-র আসল দুই সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের স্বার্থের সংঘাত সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও আসেনি। ওই দুইজনকে ধারাভাষ্য সহ বর্তমানে ক্রিকেটে যে ভূমিকাগুলি পালন করছেন, সেগুলির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বলা হয়েছে। হেড কোচ বাছাইয়ের দায়িত্ব সিএসি-র। কিন্তু কমিটির তিন হাই প্রোফাইল সদস্য –সৌরভ, লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকরের ভবিষ্য সম্পর্কে স্বচ্ছতা না থাকায় কপিল দেবের নেতৃত্বাধীন প্যানেলকেই পুরুষদের দলের কোচ বাছাইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget