এক্সপ্লোর

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীসন্থের বিরুদ্ধে বিসিসিআইকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলল কেরল হাইকোর্ট

কোচি: ক্রিকেটার এস শ্রীসন্থের বিরুদ্ধে ২০১৩-র স্পট ফিক্সিং কেলেঙ্কারির জেরে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিল কেরল হাইকোর্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) ওই পেসারের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া বাতিল করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি এ মুহম্মদ মুস্তাক। কেরল হাইকোর্ট শ্রীসন্থের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলার পর প্রাক্তন ক্রিকেটার কেরল টিমে ফেরাই তাঁর কাছে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন। শ্রীসন্থের দাবি, তিনি শারীরিকভাবে ফিট, শীঘ্রই মাঠে নামবেন। কোচিতে তিনি বলেন, সুখে-দুঃখে অনেকে আমার পাশে ছিলেন। তাঁদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ, তাঁদের হতাশ করব না। ষষ্ঠ আইপিএলে ম্যাচ গড়াপেটাকাণ্ডে তাঁর বিরুদ্ধে বিসিসিআইয়ের দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করেছিলেন শ্রীসন্থ। সে ব্যাপারে ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের মত জানতে চেয়েছিল আদালত। স্পট ফিক্সিং মামলায় শ্রীসন্থ, অঙ্কিত চৌহান, অজিত চান্ডিলা সমেত ৩৬ অভিযুক্তের সবাইকেই ২০১৫-র জুলাইয়ে রেহাই দেয় পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু তারপরও নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বদলাতে রাজি হয়নি বোর্ড। আদালত তাঁর নামে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেওয়ার পরও খেলার ওপর সারা জীবনের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করেন ৩৪ বছর বয়সি ক্রিকেটার। হাইকোর্টও নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়ে বলেছে, ওঁকে রেহাই দেওয়া হলেও কী করে ওঁকে নিষিদ্ধ করে বিসিসিআই? এ তো ন্যয় বিচারের পরিপন্থী। ক্রিকেট বোর্ড বলেছিল, দায়রা আদালত আবেদনকারীকে ফৌজদারি অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তাঁকে বিসিসিআই বা তাদের অনুমোদিত, সহযোগী সংস্থাগুলি পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত বিসিসিআইয়ের অভ্যন্তরীণ কমিটি নিয়েছে, তার ওপর কোনও প্রভাব পড়ছে না। বিসিসিআই বলেছে, আবেদনকারী ও অন্য অভিযুক্তদের প্রাসঙ্গিক ফৌজদারি ধারায় শাস্তি পাওয়া উচিত কিনা, আদালতের সামনে সেটাই ছিল মূল প্রশ্ন। অপরদিকে আবেদনকারী ম্যাচ গড়াপেটা, দুর্নীতি, জুয়া, বিসিসিআইয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক নিয়ম ভঙ্গ করায় অপরাধী কিনা, বিসিসিআইয়ের কমিটির কাছে বিচার্য ছিল এটাই।

সেরা শিরোনাম

Deepti Sharma: দীপ্তির বিশ্বরেকর্ড, মহিলা ক্রিকেটে সবাইকে ছাপিয়ে গেলেন তারকা অলরাউন্ডার
দীপ্তির বিশ্বরেকর্ড, মহিলা ক্রিকেটে সবাইকে ছাপিয়ে গেলেন তারকা অলরাউন্ডার
Ben Stokes Retirement: একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হত, আচমকাই ম্যাচের মাঝেই ক্রিকেটকে বিদায় স্টোকসের
একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হত, আচমকাই ম্যাচের মাঝেই ক্রিকেটকে বিদায় স্টোকসের
Indian Cricket: ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার
ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার
FIFA World Cup 2026: গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু রাউন্ড অফ ৩২, বিশ্বকাপের নক আউটে নজর থাকবে এই ম্যাচগুলির দিকে
গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু রাউন্ড অফ ৩২, বিশ্বকাপের নক আউটে নজর থাকবে এই ম্যাচগুলির দিকে

ভিডিও

ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget