এক্সপ্লোর

দেখুন: বিগ ব্যাশ লিগে ব্যাটে ঝড় কলকাতা নাইট রাইডার্সের নয়া রিক্রুট টম বেন্টনের, মারলেন এক ওভারে পরপর পাঁচটি ওভারবাউন্ডারি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন রিক্রুট টম বেন্টন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন। সোমবার সিডনি স্টেডিয়াম মাতল তাঁর ব্যাটিং দাপটে। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৬ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি।

সিডনি:আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন রিক্রুট টম বেন্টন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন। সোমবার সিডনি স্টেডিয়াম মাতল তাঁর ব্যাটিং দাপটে। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৬ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। সিডনি থান্ডারের বিরুদ্ধে ব্রিসবেন হিটের এই ম্যাচে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় ৮। টসে জিতে ব্যাটিং নেয় ব্রিসবেন হিট। দলের হয়ে ওপেন করতে নেমে ব্যাটে ঝড় তোলেন বেন্টন। বিপক্ষ বোলারদের বিন্দুমাত্র রেয়াত করেননি তিনি। অজি প্লেয়ার অর্জুন নায়ারের একটি ওভারে পরপর পাঁচটি ওভারবাউন্ডারি হাঁকান বেন্টন। ইনিংসের চতুর্থ ওভারে এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ১৯ বলে ৫৬ রান করেন বেন্টন। তাঁর ইনিংসে রয়েছে দুটি বাউন্ডারি ও সাতটি ওভারবাউন্ডারি। ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন করেন ১৩ বলে ৩১ রান। লিন ও বেন্টনের জুটি দলের ইনিংসের শুরুতেই রানের বন্যা বইয়ে দেন। মাত্র পাঁচ ওভারে তাঁরা ৯০ রান যোগ করেন। এরপর স্বল্প রানের ব্যবধানে তাঁরা আউট হয়ে যান। নির্ধারিত আট ওভারে তাদের দল করে ৪ উইকেটে ১১৯ রান। গতমাসেই আইপিএল ২০২০-র নিলামে কলকাতা নাইট রাইডার্স ইংল্যান্ডের অলরাউন্ডার বেন্টনকে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায় কিনে নেয়। কেকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চলতি বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে রয়েছেন বেন্টন। কেকেআর তাঁকে দলে নেওয়ার পরদিনই মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ওই ম্যাচে ৩৬ বলে ৬৪ রান করেন তিনি। সিডনি থান্ডার ব্যাট করতে নামলে ফের ব্যাঘাত ঘটায় বৃষ্টি। ম্যাচে ওভার সংখ্যা কমে হয় পাঁচ। তাদের সংশোধিত লক্ষ্য হয় ৭৭। তৃতীয় ওভারে শেষে বৃষ্টি নামে। খেলা শুরু হলে তাদের জয়ের জন্য করত হত ১১ বলে ৫৫ রান। ওই লক্ষ্যে পৌঁছনো সিডনি থান্ডারের পক্ষে সম্ভব হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget