এক্সপ্লোর

ভুল করে রাহুল নাম রেখে ফেলেছিলেন বাবা, জন্মদিনে জেনে নিন জাতীয় দলের তারকা ক্রিকেটারের আরও কিছু অজানা তথ্য

আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে আছেন রাহুল।

বেঙ্গালুরু: শনিবার ২৮ বছর সম্পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনিই একমাত্র ওপেনার, অভিষেক ম্যাচ খেলতে নেমেই যাঁর টেস্টে ও একদিনের ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। উইকেটকিপিংয়েও দক্ষ কর্নাটকের ক্রিকেটার। যে কারণে সম্প্রতি কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে রাহুলকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে জেনে নেওয়া যাক রাহুলের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য:
  • ১৯৯২ সালের ১৮ এপ্রিল ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন রাহুল। বাবা অধ্যাপক কে এন লোকেশ। রাহুলের মা রাজেশ্বরীও অধ্যাপিকা।
  • কে এন লোকেশ সুনীল গাওস্করের ভক্ত ছিলেন। চেয়েছিলেন সিনিয়র গাওস্করের ছেলের নামে নিজের সন্তানের নামকরণ করতে। কিন্তু রোহনের বদলে ভুল করে তিনি রাহুল নাম রেখে ফেলেন ছেলের।
  • রাহুল ছোট থেকেই আর এক রাহুল, রাহুল শরদ দ্রাবিড়ের ভক্ত। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে আদর্শ করেই বেড়ে ওঠা।
  • রাহুলের অভিষেক টেস্ট ম্যাচ ছিল মহেন্দ্র সিংহ ধোনির শেষ টেস্ট। ধোনিই রাহুলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন।
  • রাহুলই একমাত্র ওপেনার যাঁর টেস্ট ও ওয়ান ডে অভিষেকেই সেঞ্চুরি রয়েছে।
  • একদিনের আন্তর্জাতিকে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি রয়েছে রাহুলের।
  • আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা তিনজন ভারতীয় ক্রিকেটারের মধ্যে অন্যতম রাহুল।
  • আইপিএলে ১৪ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রাহুলের। সেটাই আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি।
  করোনা সংক্রমণের জেরে আইপিএল স্থগিত না হয়ে গেলে এই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহুলেরই। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা কর্নাটকের ডানহাতি ব্যাটসম্যান। আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে আছেন রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget