এক্সপ্লোর

‘বড় রান না পেয়ে হতাশ, তবে ভীত নন’! ইংল্যান্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী রাহুল বলছেন, ‘ওপেন করাই সহজ’

“জীবনের বেশিরভাগ সময় ওপেনই করেছি, সেদিক থেকে দেখতে গেলে চার নম্বরের থেকে ওপেন করাই আমার কাছে বেশি সহজ।”

ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের তিন ম্যাচে আপাতত তাঁর রান ১৭২। এর মধ্যে ১৩৫ রানই এসেছে ওপেনিং করে। রয়েছে একটি অর্ধশতরানের ইনিংসও। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে জেসন হোল্ডারের বলে উইকেট না খোয়াতে হলে বিশ্বকাপে নিজের দ্বিতীয় অর্ধশতরানটাও পেয়ে যেতেন কেএল রাহুল। রবিবার বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ওপেনার রাহুল আত্মবিশ্বাসী, এজবাস্টনে পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে না এবং বেন স্টোকস, মার্ক উড, জোফ্রা আর্চার, মইন আলিদের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করবেন তিনি।

কেএল রাহুলের ক্রিকেটীয় ব্যাকরণ নিয়ে মুগ্ধ অনেকেই। তবে তাঁর শট সিলেকশন এবং নিজের উইকেটকে যথাযোগ্য মর্যাদা না দেওয়ার কারণে অনেকে তাঁর সমালোচনাও করেন। এই তো সেদিন রিভার্স সুইপ খেলতে গিয়ে টপ এজ হয়ে আউট হলেন। আফগান স্পিনারদের বিরুদ্ধে যেটা একেবারেই অপ্রয়োজনীয় বলে মনে করেছেন সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞই। যদিও রাহুলের মতে সেটা ভুল নয়। রিভার্স সুইপ খেলে রান পেয়েছেন এবং ওই শট-টা ভাল খেলেনও, আর সে কারণেই রিভার্স সুইপ খেলেছিলেন। ভাগ্য সহায় না হওয়ায় সেদিন উইকেট দিয়ে আসতে হয়েছে তাঁকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোল্ড হওয়া নিয়ে বোলিংকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। দুই ক্ষেত্রেই সেট হয়ে গিয়েও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন কেএল রাহুল। দ্রাবিড় ঘরানার এই ব্যাটসম্যান তাঁর ‘কনভার্শন’ নিয়ে খানিকটা চিন্তিত, তবে ভীত নন। বার্মিংহাম ম্যাচের আগে আত্মবিশ্বাসী রাহুল বলছেন, “হ্যাঁ, এটা হতাশজনক হলেও আমি কোনওভাবেই ভীত নই। প্রথম ১০-১৫ ওভারে অনেকটা পরিশ্রম করছি। ওপেনার হিসেবে প্রথম ২৫ থেকে ৩০ রান খুবই গুরুত্বপূর্ণ। তবে যখন গতি বাড়ানোর প্রয়োজন তখন সেটা করতে পারিনি, সেটা আমার কাছে হতাশারই।” তিনি আরও বলছেন,  “আমি অনেক কিছুই সঠিকভাবে করছি। তবে হ্যাঁ, যে ভুলগুলো হয়েছে সেটা থেকে আমি শিক্ষা নিয়েছি এবং আগামীতে বিষয়গুলোর ওপর নজর থাকবে আমার।”

ওপেনের ক্ষেত্রে যে তিনি নম্বর চারের থেকেও বেশি সাবলীল, সেকথাও লুকিয়ে রাখেননি এই ভারতীয় ওপেনার। তাঁর কথায়, “জীবনের বেশিরভাগ সময় ওপেনই করেছি, সেদিক থেকে দেখতে গেলে চার নম্বরের থেকে ওপেন করাই আমার কাছে বেশি সহজ।”

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই আতঙ্ক, জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ফাঁকেই ভয়ঙ্কর ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১
বিশ্বকাপের মাঝেই আতঙ্ক, জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ফাঁকেই ভয়ঙ্কর ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
Jaspal Rana: ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget