এক্সপ্লোর

রানের পাহাড়ে ভারত, শুরুতেই উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা: অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং আর অশ্বিনের সেঞ্চুরির দৌলতে অ্যান্টিগা টেস্টে চালকের আসনে ভারত। চা পানের বিরতির পর ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেল। মহম্মদ সামির বলে আউট হন রাজেন্দ্র চন্দ্রিকা। দ্বিতীয় দিনের খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। ভারতের থেকে তারা ৫৩৫ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম দ্বিশতরান সম্পূর্ণ করেন কোহলি। কোনও ভারত অধিনায়কের টেস্টে দেশের বাইরে এটাই প্রথম দ্বিশতরান। প্রথম দিনে ১৪৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। শেষপর্যন্ত ২৮৩ বলে ২০০ রান করে আউট হন তিনি। তাঁকে যোগ্যসঙ্গত করেন অশ্বিন। তিনি ২৫৩ বলে করেন ১১৩ রান। টেস্টে অশ্বিনের এটি তৃতীয় শতরান। দুজনের জুটিতে ১৬৮ রান যোগ হয়। প্রথম দিনের ৪ উইকেটে ৩০২ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কোনও ছাপই ফেলতে পারেননি। এর ওপর বিশ্রি ফিল্ডিংও ডোবায় ক্যারিবিয়ানদের। ইনিংসের শেষপর্বে টেল-এন্ডার অমিত মিশ্রও ক্যারিবিয়ান বোলারদের পিটিয়ে ৬৮ বলে ৫৩ রান করেন। ঋদ্বিমান সাহা ৪০ রান করেন।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget