এক্সপ্লোর

বিরাটের রেকর্ড দ্বিশতরান, ঋদ্ধিমানের শতরান, রানের পাহাড়ে ভারত

হায়দরাবাদ: প্রথম দিনের মতোই হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনেও প্রথম থেকে শেষপর্যন্ত ভারতেরই দাপট দেখা গেল। গতকালের ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে খেলা শুরু করে আজ ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। পরপর চারটি সিরিজে দ্বিশতরান করে রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (২০৪)। অপরাজিত শতরান করলেন ঋদ্ধিমান সাহাও (১০৬)। তাঁদের দাপটেই বিশাল রান করল ভারত। দিনের শেষে বাংলাদেশের রান এক উইকেটে ৪১। সৌম্য সরকারকে (১৫) আউট করেছেন উমেশ যাদব। দিনের শেষে ক্রিজে তামিম ইকবাল (২৪) ও মোমিনুল হক (১)। অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ২২২ রান যোগ করেন বিরাট। এরপর ঋদ্ধিমান-রবিচন্দ্রন অশ্বিন জুটিতেও বড় রান ওঠে। তাঁরা যোগ করেন ৭৪ রান। অশ্বিন (৩৪) ফিরে যাওয়ার পর রবীন্দ্র জাডেজার (৬০) সঙ্গে অপরাজিত জুটিতে ১১৮ রান যোগ করেন ঋদ্ধিমান। বিরাট গত কয়েকটি সিরিজে যেভাবে ব্যাট করেছেন, গতকাল এবং আজও সেভাবেই ব্যাটিং করেছেন। বাংলাদেশের কোনও বোলারই তাঁকে চাপে ফেলতে পারেননি। এদিন দ্বিশতরান করে রাহুল দ্রাবিড় ও ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন বিরাট। দ্রাবিড় ও ব্র্যাডম্যান টানা তিনটি সিরিজে দ্বিশতরান করেছিলেন। তাঁদের ছাপিয়ে গেলেন ভারতের অধিনায়ক। ঋদ্ধিমান সদ্য ইরানি কাপে দ্বিশতরান করেছেন। সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল তাঁর ব্যাটিংয়ে। শতরান করার ফাঁকে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ইনিংসের শুরুতেই একবার স্ট্যাম্প আউট হওয়া থেকে বেঁচে যান তিনি। পরে এলবিডব্লুর জোরাল আবেদন প্রথমে মাঠের আম্পায়ার এবং পরে ডিআরএস-এ খারিজ হয়ে যায়। দু বার আউট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ফের টেস্টে শতরান করলেন ঋদ্ধিমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget