এক্সপ্লোর

ঋষভ ভুল করে ফেলেছে, ভবিষ্যতে শিক্ষা নেবে, সমালোচনার মুখে পাশে দাঁড়িয়ে বার্তা বিরাটের

রবীন্দ্র জাডেজার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করে বিরাট বলেছেন, গত এক সপ্তাহে যা হয়েছে, তারপর আর জাডেজাকে কিছু বলার দরকার নেই। ও শুধু খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল।

ম্যাঞ্চেস্টার: গতকাল বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হয়ে গিয়েও ঋষভ পন্থ উইকেট ছুঁড়ে দেওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে কোচ রবি শাস্ত্রীর কাছে গিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছিল। তবে দেশজোড়া সমালোচনার মুখে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের পাশে দাঁড়ালেন বিরাট। তাঁর মতে, ঋষভ ভুল করে ফেলেছেন। তিনি সেটা বুঝতেও পারছেন। ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নেবেন ঋষভ। বিরাটের মতে, ‘দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে দলের সবাই গর্বিত। ভুল করলে ওরাই সবচেয়ে বেশি হতাশ হয়। বাইরে থেকে মনে হয় ভুল, কিন্তু যে ভুল করে তারই সবচেয়ে বেশি খারাপ লাগে। ঋষভের প্রতিভা আছে। এটা সবাই জানে। শুধু ও খারাপ শট খেলেনি। খেলায় এটা হয়। ওর এখনও কম বয়স। আমিও কেরিয়ারের শুরুতে অনেক ভুল করেছি। ও ভুল থেকে শিক্ষা নেবে। ও এখনই বুঝতে পারছে ভুল করেছে।’ গতকাল মিডল অর্ডারে হার্দিক পাণ্ড্যর সঙ্গে ঋষভের পার্টনারশিপের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ঋষভ সহজাত প্রবৃত্তি অনুযায়ী খেলে। ও কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে হার্দিকের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিল। চার উইকেট পড়ে যাওয়ার পরেও ও যেভাবে ব্যাটিং করেছে, সেটার প্রশংসা করতেই হবে। আমি নিশ্চিত, ও আরও শক্তিশালী হয়ে উঠবে।’ রবীন্দ্র জাডেজার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘গত এক সপ্তাহে যা হয়েছে, তারপর আর জাডেজাকে কিছু বলার দরকার নেই। ও শুধু খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল। ওর জন্য আমার খুব ভাল লাগছে। ও ভারতের হয়ে দারুণ পারফরম্যান্স দেখালেও, প্রাপ্য গুরুত্ব পায়নি। ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দলের জন্য অমূল্য ক্রিকেটার।’ বিরাট আরও বলেছেন, ‘আমরা এই হারে দুঃখ পেলেও, ভেঙে পড়িনি। কারণ, এই প্রতিযোগিতায় দারুণ খেলেছি। কিন্তু নক-আউট পর্যায়ে একটি দিন খারাপ যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম। ধারাবাহিকভাবে খেলা একটি দল যাতে একদিন খারাপ খেলার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে না যায়, সেটা নিশ্চিত করার জন্য ফর্ম্যাটে বদল আনা যেতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget