এক্সপ্লোর

দলে অহংকার ও আগ্রাসন নিয়ে এসেছেন কোহলি: মাইক ব্রিয়ারলি

মুম্বই: 'আর্ট অফ ক্যাপ্টেন্সি'-র লেখক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের প্রশংসা আদায় করে নিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ব্রিয়ারলি বলেছেন, আমি ওকে খুব ঘনিষ্ঠভাবে দেখিনি। কিন্তু ওকে আমার বেশ ভালো লাগে। দলে অহংকার ও আগ্রাসী মেজাজ এনে দিয়েছে ও। কোহলি একাগ্রচিত্ত, সজাগ। পাশাপাশি দারুণ ব্যাটসম্যান এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তাঁর বই 'অন ফর্ম'-এর প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন ব্রিয়ারলি। টেস্টে দলে প্রথম এগারোয় খেলোয়াড় পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। এ ব্যাপারে অবশ্য কোহলির পাশেই দাঁড়িয়েছেন ব্রিয়ারলি। তিনি বলেছেন, আমার মনে হয় এটা একটু অন্য রকম।এটা ঠিক যে অনেক পরিবর্তন করলে দলের স্থিতিশীলতার ক্ষেত্রে প্রভাব পড়ে। পাশাপাশি, বদল না দলে আন্তসন্তুষ্টিও এসে পড়তে পারে। তাই বদল প্রয়োজন। ব্রিয়ারলি বলেছেন, আগের টেস্ট ম্যাচ জিতেছ, তাই একই দল নিয়ে পরের ম্যাচে নামতে হবে, এর কোনও মানে নেই। প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে। টি ২০ তে বৈচিত্র্যের সংযোজন ঘটেছে। সেখানে একটা ওভার বোলিংয়ের পর কোনও বোলারকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেক নমনীয় ও গতিসম্পন্ন হতে হবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মাধব আপ্তের উপস্থিতিতে ব্রিয়ারলি-র নতুন বই প্রকাশ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। ঘরের মাঠে পর পর অনেকগুলি সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট সিরিজে হেরে গিয়েছে কোহলির ভারত। প্রথম দুটি টেস্টে হারের পর অবশ্য তৃতীয় টেস্টে জোহানেসবার্গের কঠিন উইকেটে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় কোহলির দল। এই টেস্টে ভারতের পারফরম্যান্সে তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন ব্রিয়ারলি। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত হন কোহলি। তবে ২০১৪-য় যখন ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল তখন ব্যাটিংয়ে সফল হননি তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বলে বারেবারেই পরাস্ত হয়েছিলেন কোহলি। কিন্তু ব্রিয়ারলি মনে করেন, সেই সময়টা পেরিয়ে এসেছেন কোহলি। বেশ কয়েকজন ভালোমানের বোলারকে তাঁদের পছন্দের পরিবেশেই শাসন করেছে কোহলির ব্যাট। ব্রিয়ারলি বলেছেন, ইংল্যান্ডের পরিবেশে অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের খেলা সহজ নয়। কিছু কিছু ক্ষেত্রে ভালো ব্যাটসম্যানকেও আউট হয়ে যেতে হয়। কিন্তু ওই সময়টা পেরিয়ে এসেছেন কোহলি।এখন সর্বত্রই রান করছেন। আয়োজক দেশের পছন্দ মতো উইকেট তৈরি করাটাকে একেবারেই পছন্দ করেন না ব্রিয়ারলি।

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget