এক্সপ্লোর

ওর ফর্ম ভারতের কাছে কোনও ব্যাপার নয় বললে কোহলি মিথ্যে বলছে:  আন্ডারসন

  লন্ডন: টেস্ট সিরিজ শুরুর আগেই শুরু মনস্তাত্ত্বিক যুদ্ধ। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ৫টি টেস্টের সিরিজ। কিন্তু তার আগেই ভারত অধিনায়ক বিরাট কোহালিকে মিথ্যেবাদী বললেন ইংল্যান্ডের বোলিং ভরসা জেমস অ্যান্ডারসন।    কয়েকদিন আগেই বিরাট কোহালি বলেছিলেন, ভারত জিতলে তাঁর রান পাওয়া বা না পাওয়া কোনও ব্যাপারই নয়। তার পরিপ্রেক্ষিতেই এবার বিরাটকে মিথ্যেবাদী বললেন অ্যান্ডারসন। এক সাক্ষাত্কারে অ্যান্ডারসন জানিয়েছেন- বিরাটের রান করা বা না করাটা কোনও ব্যাপার নয়? আমার মনে হয়, বিরাট মিথ্যে কথা বলছে। টেস্ট সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ককে মিথ্যেবাদী বলার পর অ্যান্ডারসনের উপর বেজায় ক্ষুব্ধ ভারতীয় শিবির। প্রসঙ্গত, ২০১৪-র ইংল্যান্ড সফরে সুপারফ্লপ ছিলেন বিরাট। ৫টি টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। এবার কি তবে শুরু থেকেই বিরাটকে চাপে ফেলার জন্য ইংল্যান্ডের সেই পুরানো স্ট্র্যাটেজি প্রয়োগ? যাই হোক, কিন্তু বিরাটকে মিথ্যেবাদী বলা-কিছুতেই মানতে পারছেনা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। উল্লেখ্য, চলতি সিরিজের শুরুর দিকে কোহলি তাঁর ফর্ম নিয়ে প্রশ্নের উত্তর হেসে উড়িয়ে বলেছিলেন, এখানে খেলাটা তিনি উপভোগ করেন।আর দল যতক্ষণ ভালো খেলছে ততক্ষণ তিনি তাঁর ব্যক্তিগত ফর্ম নিয়ে আদৌ চিন্তিত নন। আন্ডারসনের দাবি, ভারতকে এখানে জিততে হলে কোহলির রান করাটা অবশ্যই একটা ব্যাপার। এখানে দলের জন্য রান করতে ও মরিয়া থাকবে। কোনও অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে তো এমনটাই প্রত্যাশা করা হয়। কোহলির বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে আন্ডারসনের রেকর্ডকা খুবই ভালো। ২০১৪-র সফরে ছয় ইনিংসের মধ্যে চারবারই কোহলি তাঁর শিকার হয়েছিলেন। ২০১২ থেকে এখনও পর্যন্ত টেস্টে কোহলিকে পাঁচবার আউট করেছেন তিনি। ২০১৬-১৭ তে ভারত সফরে অবশ্য আন্ডারসন দাগ কাটতে পারেননি।তিন টেস্টে মাত্র চারটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ওই সিরিজে কোহলি ৬৫৫ রান করেছিলেন।

সেরা শিরোনাম

Indian Cricket: ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার
ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার
FIFA World Cup 2026: গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু রাউন্ড অফ ৩২, বিশ্বকাপের নক আউটে নজর থাকবে এই ম্যাচগুলির দিকে
গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু রাউন্ড অফ ৩২, বিশ্বকাপের নক আউটে নজর থাকবে এই ম্যাচগুলির দিকে
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
India Vs Australia: মরণও-বাঁচন ম্যাচে 'ক্যাঙ্গারু'র কাছে হেরে স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে উঠতে পারল না ভারতের প্রমীলা বাহিনী
মরণও-বাঁচন ম্যাচে 'ক্যাঙ্গারু'র কাছে হেরে স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে উঠতে পারল না ভারতের প্রমীলা বাহিনী

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget