এক্সপ্লোর

সচিনের খুব কাছাকাছি একমাত্র কোহলিই, বললেন সাকলিন মুস্তাক

সাউদাম্পটন: একটা সময় ক্রিকেট ময়দান দেখেছে পাক স্পিনার সাকলিন মুস্তাক ও ভারতীয় ব্যাটসম্যান সাকলিন মুস্তাকের দ্বৈরথ। সেই সাকলিন বলছেন, তাঁর সময়ের কিংবদন্তী ব্যাটসম্যানের সঙ্গে এখনকার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই তুলনা করা যায়। মানের দিক থেকে কোহলি সচিনের অনেকটাই ‘কাছাকাছি’। সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে সাকলিন বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে সচিন খুবই বড়। আমি দুই প্রজন্মের মধ্যে তুলনা করতে পারব না। কিন্তু এখনকার ব্যাটসম্যানদের মধ্যে সচিনের কাছাকাছি একমাত্র কোহলিই’। ইংল্যান্ড দলের স্পিন বিভাগের পরামর্শদাতা বলেছেন, ‘ট্রেন্টব্রিজে কোহলি কীভাবে খেলেছেন তা নিয়ে ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফদের মধ্যে কথা হয়েছে। সিরিজের তৃতীয় টেস্টে জিমি অ্যান্ডারসন ৪০ বার আউট সাইড এজে কোহলিকে পরাস্ত করেছেন। কিন্তু পরের বলটাই কোহলি আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। কোহলির লক্ষ্য থাকে পরের বলটা খেলা, একটার পর আর একটা রান করা। প্রতিটি সেশন অনুযায়ী কোহলি খেলেন। রান ও জয়ের প্রচণ্ড খিদে রয়েছে তাঁর। কারুর এমন খিদে থাকলে তিনি নিজেকে সন্তুষ্ট করতে যা খুশি তাই করতে পারেন’। ট্রেন্টব্রিজে  কোহলির প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের ইনিংসে ভর করে ভারত সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচের ম্যাচের সিরিজ এখন ২-১। এবারের ইংল্যান্ড সফরে ২০১৪-র সফরের ব্যর্থতা ঢেকে দিয়েছেন কোহলি। ব্যাটিংয়ে এই সাফল্যের কারণেই সাকলিন তাঁকে সচিনের কাছাকাছি বলে আখ্যা দিয়েছেন। সাকলিন বলেছেন, ‘কোহলি যেভাবে খেলছেন তা ইংল্যান্ডের পক্ষে বিপদসঙ্কেত। প্রথম টেস্টের সময় একটা সাইনবোর্ডে ‘ইংল্যান্ড বনাম কোহলি’ লেখা দেখেছিলাম। এখন ভারতীয় দল থেকে কোহলিকে সরিয়ে দেখলে বোঝা যাবে ইংল্যান্ডের কাজটা খুবই সহজ হবে’। প্রাক্তন পাক স্পিনার বলেছেন, কোচিংয়ের দিক থেকে দেখলে বোঝা যাবে যে, কোহলির জন্যই তাঁর সঙ্গে ব্যাটিংয়ের সময় অন্য ব্যাটসম্যানরাও রান করছেন। কোহলির মতো বিশ্বমানের ব্যাটসম্যান থাকলে তা সমগ্র ব্যাটিং লাইনআপকেই উজ্জীবিত করে। বর্তমান ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাক নিয়েও প্রশংসা শোনা গিয়েছে সাকলিনের গলায়। গত ছয়টি টেস্টে ভারতীয় পেসাররা যেভাবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন তা দেখে তিনি যথেষ্ট প্রভাবিত হয়েছেন বলে জানিয়েছেন সাকলিন। তিনি বলেছেন, পরিসংখ্যান দেখলে বোঝা যায়, ভারতীয় পেসাররা ইংল্যান্ডের পেসারদের তুলনায় অনেক বেশি জোরে বল করেছেন। এ রকম শেষ কবে হয়েছিল, তা তাঁর মনে পড়ছেন না বলে জানিয়েছেন সাকলিন। ভারতীয় বোলারদের যথার্থ ফাস্ট বোলার বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেছেন সাকলিন।

সেরা শিরোনাম

Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget