এক্সপ্লোর

কোহলি ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক নন, ধোনি-রোহিতের সঙ্গে তুলনা করা যায় না: গম্ভীর

নয়াদিল্লি: রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির তুলনায় বিরাট কোহলি ততটা ‘ধুরন্ধর’ অধিনায়ক নন। এমনটাই মনে করেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। উল্লেখ্য, জাতীয় দলে সহ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস তিনবার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গম্ভীরের নেতৃত্বে কেকেআর ২০১২ ও ২০১৪-তে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। গম্ভীর বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বদাই সাফল্যের পিছনে ছোটে। কিন্তু গত আট বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেও দলকে একবারও ট্রফি দিতে পারেননি কোহলি। তাই গম্ভীর মনে করেন, এরপরও ‘ভাগ্যবান’ বলেই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে রয়েছেন কোহলি। একটি ক্রীড়া সংক্রান্ত অনুষ্ঠানে প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি ওকে ধুরন্ধর অধিনায়ক হিসেবে দেখি না। ওকে আমি কৌশলী অধিনায়ক বলেও মনে করি না। ও একবারও আইপিএল জিততে পারেনি। রেকর্ড যতটা ভালো একজন অধিনায়ক ততটাই ভালো’। কোহলির নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে। সেই কোহলির আইপিএলে নেতা হিসেবে সাফল্য সম্পর্কে বলতে গিয়ে ওই মন্তব্য করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘কেউ কেউ তিনবার ট্রফি জিতেছে। এমএস ধোনি ও রোহিত শর্মা। তাই আমি মনে করি ওকে আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই পর্যায়ে ওকে রোহিত বা ধোনির সঙ্গে তুলনা করা যায় না’। গম্ভীর বলেছেন, ‘ও গত সাত-আট বছর আরসিবি-র সঙ্গে যুক্ত ও অধিনায়কত্ব করছে। ও খুবই ভাগ্যবান এবং ভরসা রাখার জন্য ওই ফ্র্যাঞ্চাইজিকে ওর ধন্যবাদ দেওয়া উচিত। কারণ, টুর্নামেন্টে না জিতেও খুব বেশি অধিনায়ক এক দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারেনি’। সাত বছর ধরে যুক্ত থাকার পর ২০১৮-তে তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ভাঙে গম্ভীরের। তাঁর সময় কেকেআর দুবার ট্রফি জিতেছিল। আইপিএলের গত মরশুমে তিনি দিল্লি ডেয়ার ডেভিলস দলে যোগ দেন। কিন্তু খারাপ ফর্মের জন্য টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। গম্ভীর এমন মন্তব্য করলেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, কোহলির অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন তোলা উচিত নয়। উল্লেখ্য, সৌরভকে বেশ কয়েক বছর কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। সৌরভ বলেছেন, ‘কোহলিকে অধিনায়ক হিসেবে রাখার কথা বললে ও কী করেছে, সেদিকটা খেয়াল রাখতে হয়। ক্রিকেটের প্রতিটা ফর্ম্যাটেই ও কী করেছে, তা দেখতে হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে আরসিবি-র অধিনায়ক থাকার যথেষ্ট যোগ্য ও। আমি নিশ্চিত ও ঘুরে দাঁড়াবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget