এক্সপ্লোর

ওপেনিং স্লটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোহলি বললেন, দলেরই সুবিধা, এতে বিকল্প পাওয়া যায়

শুক্রবার পুনেতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে টি ২০ সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। গুয়াহাটিসিরিজের প্রথম ম্যাচ পিচ ভিজে থাকায় ভেস্তে গিয়েছিল। এরপর ইন্দোর ও পুনেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। গতকাল পুনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধবন (৫২) ও কে এল রাহুল (৫৪)। তাঁদের জুটিতে ৯৭ রান যোগ হয়।

পুনে:  শুক্রবার পুনেতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে টি ২০ সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। গুয়াহাটিসিরিজের প্রথম ম্যাচ পিচ ভিজে থাকায় ভেস্তে গিয়েছিল। এরপর ইন্দোর ও পুনেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। গতকাল পুনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধবন (৫২) ও কে এল রাহুল (৫৪)। তাঁদের জুটিতে ৯৭ রান যোগ হয়। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৬ উইকেটে ২০১ রান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম সেরা ভরসা রোহিত শর্মাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী অক্টোবরে টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল সেরা টিম কম্বিনেশন বেছে নিতে চাইছে। এরইমধ্যে ওপেনারের জায়গা নিয়ে অধিনায়ক বিরাট কোহলির মাথাব্যাথা বাড়বে। এক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে রাহুল না শিখর, কাকে নেওয়া হবে, তা স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টকে দ্বিধায় ফেলতে পারে। কারণ, পুনের ম্যাচে ভারতীয় দলের গব্বর চেনা ছন্দে ফিরে আসার ঝলক দেখিয়েছেন। রাহুলও দুরন্ত ফর্মে খেলছেন। ম্যাচের শেষে ওপেনিং স্লট নিয়ে প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, তিন ওপেনারই খুবই শক্তিশালী প্লেয়ার। দলে প্লেয়াররা ভালো খেললে তা খুবই ভালো ব্যাপার। এতে অনেক বিকল্প পাওয়া যায়। কিন্তু আমার মনে হয়, প্লেয়ারদের একে অপরের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা থেকে সবার বিরত থাকা প্রয়োজন। কোহলি বলেছেন, ক্রিকেট দলগত খেলা এবং এতে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার ধারণার কোনও জায়গা নেই। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। নভদীপ সাইনি তিন উইকেট নেন। ব্যাট হাতে ৮ বলে ২২ রান করার পাশাপাশি বল করতে এসে দুটি উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর। ভারতীয় দলের অধিনায়ক  বলেছেন, বছরের শুরুটা ভালো হল। সঠিক পথেই শুরুটা করেছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, অন্য ম্যাচে প্রথমে ব্যাট করেছি। একেবারে নিখুঁত পারফরম্যান্স। আমি খুবই খুশি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। মুম্বইয়ে আগামী মঙ্গলবার সিরিজ শুরু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget