এক্সপ্লোর

‘আনস্ক্রিপটেড’: মেসি-রোনাল্ডোর সঙ্গে একাসনে কোহলি, রোহিত

লন্ডন: বিশ্ববন্দিত লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে বসলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এই দুজনের সঙ্গে চুক্তি করল জনপ্রিয় ক্রীড়া-সম্পর্কিত মিডিয়া সংস্থা ‘আনস্ক্রিপটেড’। এই সংস্থার মূল কাজ হল ভিডিওর মাধ্যমে বিশ্বের বিশ্বের তাবড় তাবড় সফল ক্রীড়া ব্যক্তিত্বদের ব্যক্তিগত অজানা কথা প্রকাশ করা। সবচেয়ে মজার কথা, ওই অজানা কথা জানান সংশ্লিষ্ট ক্রীড়াবিদ নিজেই। ফলে, বিশ্বব্যবাপী ক্রীড়াজগতে ‘আনস্ক্রিপটেড’ একটি অতি পরিচিত নাম। গত জানুয়ারি মাসে সিআর সেভেন-এর প্রথম ভিডিও প্রকাশ করে এই সংস্থা। সেখানে দেখা যায় এই পর্তুগীজ তারকা নিজের বাড়ির অন্দরমহলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রথম সপ্তাহের মধ্যেই ওই ভিডিওটি দেখেন ৩ কোটির বেশি মানুষ। ঠিক একইভাবে ‘আনস্ক্রিপটেড’-এ নিজের ব্যক্তিগত কথা প্রকাশ করেছেন এল এম টেন। এবার বিরাট ও রোহিতের পালা। প্রথম ভিডিওতে কোহলি জানিয়েছেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোচের থেকে তিনি ঠিক কী কী উপদেশ পেয়েছেন। অন্যদিকে, সচিন তেন্ডুলকর সম্পর্কে অজানা কথা শোনান রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দুটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। ৪৮-ঘণ্টার মধ্যেই দুটি ভিডিও দেখে ফেলেছেন ৯ লক্ষ মানুষ। ফুটবলের পরই ক্রীড়া দুনিয়ায় দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের উপস্থিতি উত্তুরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর বর্তমানে ক্রিকেট-বিশ্বের ‘পোস্টার বয়’ হলেন বিরাট কোহলি। ফেসবুক ও টুইটারে ইতিমধ্যেই ‘বিরাট’ ভক্তসংখ্যা রয়েছে কোহলির। সংখ্যাটি ৩.৪১ কোটি! পাশাপাশি, ইনস্টাগ্রামেও বিরাটকে ফলো করেন ২০ লক্ষ মানুষ। যা ক্রিকেটে একটি রেকর্ডও বটে! অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার ভক্ত-সংখ্যা ১.১৭ কোটি। ইনস্টাগ্রামে ‘হিটম্যান’-এর ফলোয়ার সংখ্যা ৬.৬৫ লক্ষ। এই প্রসঙ্গে সংস্থার সিইও ব্রেন্ট স্ক্রিমশো জানান, বিশ্বের দুই সেরা ও জনপ্রিয় ক্রিকেটারকে ‘আনস্ক্রিপটেড’-এ যুক্ত করতে পেরে ভীষণই আনন্দ হচ্ছে। [embed]    

সেরা শিরোনাম

IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget