এক্সপ্লোর

ব্যাটিং, ফিল্ডিং ব্যর্থতার জন্যই সিরিজ খোয়াতে হল, মন্তব্য বিরাট কোহলির

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকা সফরে চলতি টেস্ট সিরিজে হারের জন্য ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতাকে দায়ী করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা ভাল পার্টনারশিপ গড়তে পারিনি। তার ফলেই লিড নিতে পারিনি। আমাদের ব্যর্থতার জন্যই সিরিজ খোয়াতে হল। বোলাররা নিজেদের কাজটা করেছে। কিন্তু ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছে। আমরা চেষ্টা করেছি, তবে সেটা যথেষ্ট ছিল না। বিশেষ করে ফিল্ডিং একেবারেই ভাল হয়নি। সেই কারণেই ওরা (দক্ষিণ আফ্রিকা) জিতেছে।’ কেপ টাউনে প্রথম টেস্টে ৭২ রানে হারের পর আজ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানে হেরে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে বিরাট একা লড়াই করেন। কিন্তু তাঁর ১৫৩ রানের লড়াকু ইনিংসও ভারতের হার বাঁচাতে পারল না। ম্যাচের পর বিরাট স্বীকার করেছেন, তাঁরা পিচের চরিত্র বুঝতে পারেননি। তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম পাটা উইকেট হবে। দলের সবাইকে বলি, টসের আগে যা ভেবেছিলাম, তার চেয়ে অন্যরকম লাগছে পিচ। প্রথম ইনিংসের শুরুতেই দক্ষিণ আফ্রিকা কয়েকটি উইকেট হারানোর পর আমাদের সেই সুযোগ কাজে লাগানো উচিত ছিল।’ ভারতের অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা মাঠের বাইরে আর খেলা নিয়ে ভাবি না। এভাবেই আমরা খেলি। আমার দেড়শোর বেশি রানের এখন আর কোনও গুরুত্ব নেই। কারণ, আমরা সিরিজে হেরে গিয়েছি। আমরা যদি সিরিজ জিততাম, তাহলে ৩০ রানেরও অনেক বেশি গুরুত্ব থাকত। দল হিসেবে সমবেতভাবে জিততে চাই।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, প্রথম দিন তৃতীয় সেশনে তাঁরা ভাল খেলতে না পারলেও, পরে ঘুরে দাঁড়িয়ে বাকি চারদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন। অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামানোর জন্য পেসার লুঙ্গি এনগিডির প্রশংসা করেছেন দু প্লেসি।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget