এক্সপ্লোর

রাজকোট টেস্ট: দলের খারাপ ফিল্ডিংয়ের সমালোচনায় কোহলি

রাজকোট: রাজকোট টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। বিশেষ করে ফিল্ডিংয়ের মান একেবারেই পদের হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পর এমনই মন্তব্য করলেন অধিনায়ক বিরাট কোহলি।

পঞ্চম দিনে ৯৮ বলে অপরাজিত ৪৯ রান করে ম্যাচ কার্যত বাঁচান কোহলি। পরে তিনি জানান, প্রথম দুদিন তাঁরা ভাল খেলেননি। তাঁর স্বীকারোক্তি, আমরা পাঁচটি ক্যাচ ফেলেছি। টেস্ট ম্যাচে এটা বিশাল পার্থক্য গড়ে দেয়।

কোহলি জানান, তাঁরা ইংল্যান্ডকে কোনওমতেই হাল্কাভাবে নিচ্ছে না। প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ওরা ভাল দল। ওদের বোলাররা প্রতিনিয়ত আমাদের ব্যাটসম্যানদের ওপর চাপসৃষ্টি করে গিয়েছে। যা ঘটেছে, যা বাস্তব, তা স্বীকার করতেই হবে।

তবে, এই ম্যাচ থেকেও প্রাপ্তির ভাঁড়ার যে একেবারে শূন্য, তা-ও মানতে নারাজ অধিনায়ক। বলেন, এই টেস্টে নতুন কিছু শেখার একটা ভাল সুযোগ ছিল। প্রতিকূল পরিস্থিতিতে কেমন খেলাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা এই ম্যাচ থেকে শিখেছি।

অন্যদিকে প্রতিপক্ষ অধিনায়ক অ্যালিস্টার কুক দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি মনে করেন, প্রথম টেস্টে প্রথম থেকেই ভারতকে চাপে ফেলতে তারা সক্ষম হয়েছেন। তাঁর আশা, এই চাপ সিরিজের বাকি টেস্টেও বজায় রাখবে তাঁর দল।

দলের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ভারতের উইকেটে প্রথম ব্যাট করে ৫৩০ রান করলে, এমনিতেই অ্যাডভান্টেজ। পিচও খুব ভাল ছিল। পাশাপাশি, দলের বোলারদেরও প্রশংসা করেন কুক। বলেন, আমাদের বোলাররা ভারতকে সহজে রান করার সুযোগ করে দেয়নি।

এদিকে, টেস্ট ড্র হওয়ায় কুকের ইনিংস ছাড়ার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল। যদিও, সব সমালোচনা উড়িয়ে অধিনায়ক সাফ জানিয়ে দেন, তাঁরা ঠিক সময়ই ইনিংস ছেড়েছেন।

সেরা শিরোনাম

Ajit Banerjee: নির্বাচনের আগে আচমকা আইএফএ-র প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার
নির্বাচনের আগে আচমকা আইএফএ-র প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার
India vs Afghanistan Live: বিশ্বরেকর্ড অভিষেকের, তৃতীয় টি-২০ ম্যাচে ১২৭ রানে আফগানিস্তানকে হারাল ভারত, লাইভ আপডেট
বিশ্বরেকর্ড অভিষেকের, তৃতীয় টি-২০ ম্যাচে ১২৭ রানে আফগানিস্তানকে হারাল ভারত, লাইভ আপডেট
India vs Afghanistan: একাই এগারোর চেয়ে বেশি! অভিষেকের রেকর্ড, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
একাই এগারোর চেয়ে বেশি! অভিষেকের রেকর্ড, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
Abhishek Sharma: অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং
অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং

ভিডিও

CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান
Partha Chatterjee | রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে জামিনের শর্ত ভাঙার অভিযোগ CBI-এর
BJP Government in Bengal | বিজেপির মঞ্চে কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের সহযোগী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget