এক্সপ্লোর

কোহলি একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান, বলছেন পন্টিং

মেলবোর্ন: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান। ৬-৭ মাস আগেই আমার এটা মনে হয়েছিল। তারপর থেকে ব্যাটিংকে ও অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।’ একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বললেও, সব ধরনের ক্রিকেটে তাঁকে এখনই সেরা বলতে নারাজ পন্টিং। তিনি বলেছেন, ‘এখন একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বলাই যায়। একদিনের ক্রিকেটে ওর রেকর্ড অসাধারণ। ২৭টি শতরান করে ও সবাইকে টপকে গিয়েছে। কিন্তু টেস্টে সেরা হওয়ার জন্য ওকে আরও কয়েক বছর সময় দিতে হবে। টেস্টে আমরা সচিন, লারা, কালিসদের সেরা বলি। ওরা ১২০, ১৩০ বা ২০০ টেস্ট খেলেছে। কোহলি এখনও তার অর্ধেক টেস্টও খেলেনি। তাই ওকে এখনই সেরা বলা বাড়াবাড়ি হবে।’ আসন্ন টেস্ট সিরিজে কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উদ্দেশে পন্টিংয়ের পরামর্শ, ভারতের অধিনায়ককে সহজে রান করতে দেওয়া চলবে না। তাঁকে এমন জায়গায় বল করতে হবে, যাতে তাঁকে কষ্ট করে রান করতে হয়। তাহলেই সমস্যায় পড়বেন কোহলি।

সেরা শিরোনাম

Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
Syed Mushtaq Ali T20: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
Indian Football Team: ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের

ভিডিও

Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget