এক্সপ্লোর

সেরা খেলা খেলতে পারিনি, মানতে কোনও দ্বিধা নেই: বিরাট

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত একেবারেই খেলতে পারেনি। পাকিস্তান ১৮০ রানে ম্যাচ জিতে গিয়েছে। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই হারকে মেনে নিয়েছেন এবং নিজেদের ভুল স্বীকার করেছেন। তিনি প্রকৃত নেতার মতোই দলের পাশে দাঁড়িয়েছেন এবং বিপক্ষের প্রশংসা করেছেন। গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। জবাবে মাত্র ১৫৮ রানেই অলআউট হয়ে যায় ভারত। হার্দিক পাণ্ড্য ৪৩ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া ভারতের অন্য কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মহম্মদ ইরফানের অসাধারণ বোলিংয়ের কোনও জবাব ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। এই হারের পর বিরাট বলেছেন, ‘পাকিস্তান আমাদের ভুল করতে বাধ্য করেছে। ওরা যেভাবে বোলিং করছিল এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল, তাতে স্বীকার করতে কোনও দ্বিধা বা লজ্জা নেই যে আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। পাকিস্তান আমাদের থেকে অনেক ভাল খেলেছে। রান তাড়া করার সময় শুরুতেই উইকেট হারানো কোনও সময়ই ঠিক নয়। আমরা পরপর উইকেট হারিয়েছি। একটা বড় পার্টনারশিপ হলে আমরা ভাল জায়গায় যেতে পারতাম। কিন্তু সেটা হয়নি। বিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। ফাইনালে উঠতে পেরে আমরা গর্বিত। মাথা উঁচু করেই আমরা দেশে ফিরব।’ গতকাল রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান হার্দিক। এভাবে আউট হওয়ার পর তিনি মাঠেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বিরাট অবশ্য এই তরুণের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, হার্দিক যেভাবে খেলছিলেন, তাতে তিনি বিশেষ কিছু করতেই পারতেন। সেই কারণেই হতাশ হয়েছেন। এটা আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গ। নিজে না রান পাওয়াতেও হতাশ ভারতের অধিনায়ক। তিনি এই ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget