এক্সপ্লোর

উমপুন বিধ্বস্ত কলকাতায় ৫ হাজার গাছ বসাবে কেকেআর, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান শাহরুখের দলের

পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলোয় ‘সহায়তা বাহন’ নামক একটি গাড়ি পাঠাবে কেকেআর। সেই গাড়িতে করে দুঃস্থ, বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

কলকাতা: তাদের সমর্থন করার জন্য ইডেন গার্ডেন্স ভরিয়ে খেলা দেখতে আসে বাংলার ক্রিকেট ভক্তরা। উমপুন বিধ্বস্ত রাজ্যের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে শাহরুখ খান-জুহি চাওলার দল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার অঙ্গীকার করেছে। বুধবার কেকেআর-এর তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হলেও টাকার অঙ্কটা প্রকাশ করা হয়নি। পাশাপাশি কলকাতা জুড়ে ৫ হাজার গাছ বসানোর প্রকল্প নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। প্রত্যেক বছরই আইপিএলে নাইট ব্যাটসম্যানরা যতগুলো ছয় মারেন, ততগুলি বৃক্ষরোপণ করে কেকেআর। উমপুনের তাণ্ডবে কলকাতায় প্রচুর গাছ উপড়ে গিয়েছে। পরিবেশের ওপর এই বিপুল পরিমাণ বৃক্ষরাশি ধ্বংসের প্রভাব মারাত্মক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেকেআর তাই শহরজুড়ে ৫ হাজার গাছ বসানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলোয় ‘সহায়তা বাহন’ নামক একটি গাড়ি পাঠাবে কেকেআর। সেই গাড়িতে করে দুঃস্থ, বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কেকেআর তাদের এই উদ্যোগে পাশে পেয়েছে মীর ফাউন্ডেশনকে। কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর বলেছেন, ‘পশ্চিমবঙ্গ আমাদের আমাদের কাছে খুব স্পেশ্যাল। কলকাতা ও গোটা বাংলার লোক আমাদের যেভাবে সমর্থন করেন, তাঁদের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস আমাদের।’

সেরা শিরোনাম

IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
FIFA World Cup 2026: দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget