এক্সপ্লোর

Krunal Pandya Twitter Hacked: অশ্লীল পোস্ট! ক্রুণাল পাণ্ড্যর ট্যুইটার হ্যান্ডল হ্যাক হতেই শোরগোল

আচমকাই হুলুস্থুল বেঁধে গেল ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya) নিয়ে। হ্যাক হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটার (Team India) ক্রুণাল পাণ্ড্যের ট্যুইটার হ্যান্ডল।

বঢোদরা: একাধিক অশ্লীল ট্যুইট। তারপর বিটকয়েনকে সমর্থন করে ট্যুইট!

আচমকাই হুলুস্থুল বেঁধে গেল ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya) নিয়ে। হ্যাক হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটার (Team India) ক্রুণাল পাণ্ড্যের ট্যুইটার হ্যান্ডল। বৃহস্পতিবার সকালে তাঁর অ্যাকাউন্ট থেকে বিটকয়েনের সমর্থনে ট্যুইট করা হয়। ক্রুণালের ট্যুইটারে লেখা হয়, তিনি নাকি বিটকয়েনের পরিবর্তে নিজের অ্যাকাউন্ট বিক্রি করতে রাজি। এর পর একটি লিঙ্কও পোস্ট করা হয়।

নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বুঝতে পেরেই ক্রুণাল তৎক্ষণাৎ তা রিপোর্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ট্যুইটার কর্তৃপক্ষ তা ঠিক করে দেন। কিছুক্ষণ পরে ট্যুইটগুলি মুছেও ফেলা হয়।

বিটকয়েনের জালিয়াতদের দ্বারা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার হ্যান্ডলও কিছুক্ষণের জন্য হ্যাক করে নিয়েছিল জালিয়াতরা। ২০২০ সালে অন্তত ১০০ জন খ্যাতনামার ট্যুইটার হ্যান্ডল হ্যাক করা হয়েছিল।

সকাল থেকে পর পর ১০টি ট্যুইট করা হয় ক্রুণালের হ্যান্ডল থেকে। তবে খুব তাড়াতাড়ি ক্রুণালের অ্যাকাউন্টটি হ্যাকারের কবল থেকে উদ্ধার করা হয়। এখন ক্রুণালের ট্যুইটার দেখলে সেই বিতর্কিত পোস্টগুলি দেখা যাচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে হ্যাকারের করা টুইটের স্ক্রিনশটগুলি। সেখানে কোনও ট্যুইটে লেখা হয়েছে, ‘আমি তোমাকে পছন্দ করি উজি লন্ডন’। আবার কোনও ট্যুইটে লেখা, ‘বিটকয়েনের বিনিময়ে এই অ্যাকাউন্ট বিক্রি রয়েছে।’ ‘আমাকে বিটকয়েন পাঠাও।’

আরও পড়ুন: টি-টোয়েন্টি দল থেকে ৬ মাসের বিরতি, তামিম ফিরবেন কি আর?

গত বছর ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে শেষ বার খেলেছেন ক্রুণাল। পুরো টুর্নামেন্টে ১১৮ রান করেছেন তিনি এবং বল হাতে ৭টি উইকেট পেয়েছিলেন। ভারতের জার্সিতে তিনি ৫টি একদিনের ম্যাচ ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। আইপিএলে তিনি গত বছরও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। তবে এ বার তাঁকে ছেড়ে দিয়েছে রোহিতের মুম্বই। ফলে আসন্ন নিলামে কোন দল ক্রুণালকে কেনে সে দিকে নজর রয়েছে সকলেরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: ফাইনালে হার মেসিদের, এদিকে বিজয় উৎসব ও ছুটির ঘোষণায় পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির!
ফাইনালে হার মেসিদের, এদিকে বিজয় উৎসব ও ছুটির ঘোষণায় পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির!
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
FIFA World Cup: মাত্র ২৭ বছর বয়সে অবসর নেবেন স্পেনের বিশ্বকাপজয়ী! কেন লাল কার্ড দেখাতে বলেছিলেন মেসি?
মাত্র ২৭ বছর বয়সে অবসর নেবেন স্পেনের বিশ্বকাপজয়ী! কেন লাল কার্ড দেখাতে বলেছিলেন মেসি?
FIFA World Cup: স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল
স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget