এক্সপ্লোর

Asia Cup 2023: স্বপ্নের ফর্মে রয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই এই অনন্য় রেকর্ডও গড়ে ফেললেন কুলদীপ

Kuldeep Yadav Record: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৯.৩ ওভারের স্পেলে ৪৩ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

কলম্বো: বিশ্বকাপের আগে দুরন্ত পারফরম্যান্স কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৪ উইকেট একাই তুলে নিলেন এই চায়নাম্য়ান। একইসঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে আরও একটি নজিরও গড়ে ফেললেন কুলদীপ। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে নিজের ৯.৩ ওভারের স্পেলে ৪৩ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক হলেন এই চায়নাম্য়ান। ভারত গতকাল শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। 

এখনও পর্যন্ত মোট ৮৮টি ওয়ান ডে খেলেছেন কুলদীপ। আর এরমধ্যেই ১৫০ উইকেটের মালিক হয়ে গেলেন এই চায়নাম্যান। বিশ্বের চতুর্থ দ্রুততম স্পিনার হিসেবে এই নজির গড়লেন কুলদীপ। তাঁর আগে রয়েছেন সাকলিন মুস্তাক। তিনি ৭৮ ম্যাচ খেলেছিলেন। রশিদ খান ৮০ ম্যাচ ও অজন্তা মেন্ডিস ৮৪ ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে স্পিনার ও পেসার মিলিয়েও দ্বিতীয় দ্রুততম হিসেবে ১৫০ ওয়ান ডে উইকেটের মালিক হলেন কুলদীপ। তালিকায় তাঁর আগে শুধু রয়েছেন মহম্মদ শামি। তিনি সময় নিয়েছিলেন ৮০ ম্যাচ। উল্লেখ্য, চলতি বছর ১৫ ওয়ান ডে ম্যাচে ৩১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন এখনও পর্যন্ত কুলদীপ। যা ভারতীয় বোলারদের মধ্যে এই বছরে সর্বাধিক।

কুলদীপের বোলিং সবথেকে ভালভাবে উইকেটের পিছন থেকে পরখ করে নেওয়ার সুযোগ ছিল কেএল রাহুলের কাছে। তিনি অবশ্য ম্যাচ শেষে নিজেই মেনে নিচ্ছেন কুলদীপের বোলিং তাঁরও সবসময় বোধগম্য হয় না। সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ''ও তো দারুণ বল করছে। ওর বিরুদ্ধে উইকেটকিপিং করাটা আমি ভীষণ উপভোগ করি। তবে ও যা বল করছে, তাতে ফ্লাডলাইটের আলোয় আমার পক্ষেও অনেকসময় ওর বল বোঝা মুশকিল হয়ে যায়। আমি নিজেও সবটা বুঝতে পারি না। ও নতুন কিছু দক্ষতা রপ্ত করেছে এবং তা যে সুফল দিচ্ছে, তার প্রমাণ তো হাতেনাতে ধরা পড়ছে। ও দারুণ ছন্দে বল করে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করছে।''

তবে কুলদীপ চার উইকেট নিলেও এবং দল হারলেও, ম্যাচের সেরা নির্বাচিত হন তরুণ শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে (Dunith Wellalage)। বল হাতে তিনি একাই ভারতীয় টপ অর্ডারে ধস নামান। নেন পাঁচ উইকেট। ব্যাট হাতেও শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৪২ রানের অপরাজিত ইনিংসটি আসে তাঁর ব্যাট থেকেই। তবে পরেরবার থেকে আর রক্ষণ নয়, বরং ওয়ালালাগের বিরুদ্ধে আক্রমণেরই পন্থা বেছে নেবে টিম ইন্ডিয়া, আগেভাগেই পূর্বাভাস দিয়ে রাখলেন রাহুল যিনি এই ম্য়াচে মহামূল্যবান ৩৯ রানের ইনিংস খেলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget