এক্সপ্লোর

বাউন্ডারি কাউন্ট নিয়মের বদল? আগামী বৈঠকে আলোচনা করবে কুম্বলের নেতৃ্ত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি

১৪ জুলাই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মহানাটকীয় ম্যাচের নিষ্পত্তি হয়েছে বাউন্ডারি কাউন্ট নিয়মের মাধ্যমেই।

নয়াদিল্লি: খেলার নিষ্পত্তির জন্য কোন নিয়ম বেছে নেওয়া হবে? আন্তর্জাতিক ক্রিকেটের মান রক্ষার্থে কি তুলে নেওয়া হবে বাউন্ডারি কাউন্টের নিয়ম? এই সব প্রশ্নের উত্তর মিলবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির বৈঠকের পরই। সূত্রের খবর, অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি তাঁদের পরবর্তী বৈঠকে বাউন্ডারি কাউন্ট নিয়ম নিয়ে আলোচনা করবে।

১৪ জুলাই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মহানাটকীয় ম্যাচের নিষ্পত্তি হয়েছে বাউন্ডারি কাউন্ট নিয়মের মাধ্যমেই। সুপার ওভারেও নিষ্পত্তি না হওয়ার কারণে টাইব্রেকার হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই পদ্ধতিকে। ম্যাচের শেষে দুই দলের স্কোর একই থাকা সত্ত্বেও দেখা গিয়েছে বাউন্ডারির নিরিখে এগিয়ে ছিল ব্রিটিশ দল। বিশ্বকাপ ফাইনালে ২৪টি বাউন্ডারি মেরেছিলেন ইয়ন মর্গ্যানরা, তার মধ্যে ২টি ছিল ওভার বাউন্ডারি। অন্যদিকে কেন উইলিয়ামসনদের ইনিংসে এসেছিল কেবল ১৭টি-ই চার। কে কটা বাউন্ডারি মারল, এই নিয়মে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছেন বেন স্টোকসরা। কিউইদের বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর আইসিসি-র এই নিয়ম নিয়ে সরব হন সংশ্লিষ্টমহলের অনেকেই। সিংহভাগই এই নিয়মকে ক্রিকেটের স্পিরিটের পক্ষে মানানসই নয় বলেই ব্যাখ্যা করেন। যদিও এই সমালোচনার পরও নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি আইসিসি।

তাদের তরফে বলা হয়, বিশ্বের সব পেশাদার ক্রিকেট লিগেই বাউন্ডারি কাউন্ট নিয়ম চালু রয়েছে এবং এটি বেশ জনপ্রিয়ও। সেকারণেই বিশ্বকাপ ট্রফিকে তার নতুন চ্যাম্পিয়ন দেওয়ার জন্য ওই নিয়মেই ফয়সলা হয়েছে। তবে এবার সেই নিয়ম ‘বাতিল’ করার ব্যাপারেও কথা হতে পারে!

বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থার ম্যানেজার জিওফ অ্যালারডিস জানিয়েছেন, “বিশ্বকাপ ফাইনাল নিয়ে কোনও ইস্যু থাকলে তা ক্রিকেট কমিটির পরবর্তী বৈঠকে উত্থাপিত হবে।” আগামীতে বিশ্বকাপে যুগ্ম বিজয়ীর ব্যাপারে ভেবে দেখা হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “না, এমন কিছু নিয়ে এখনও আলোচনা হয়নি। ফাইনাল ম্যাচে একজন জয়ী চাই, আর সেটার জন্য প্রয়োজনে সুপার ওভার দিয়ে টাই ম্যাচের নিষ্পত্তি করা হবে। শেষ তিনটে বিশ্বেকাপে এই চিন্তাভাবনাই ছিল।”

একই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিরাট কোহলির মন্তব্যেকেও স্বাগত জানিয়েছেন জিওফ অ্যালারডিস। অগাস্টের শুরুতে অ্যাশেজ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু। বিরাট এই চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী। ভারত অধিনায়কের এই মনোভাব আগামী দিনে টেস্ট ক্রিকেটে দারুণ প্রভাব ফেলবে বলেই মত আইসিসি ম্যানেজারের।

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget