এক্সপ্লোর

রাঁচিতে টেস্ট চলাকালে আসুন মাহি, চাইছেন কুম্বলে

রাঁচি: ঝাড়খন্ডের রাঁচিতে এই প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা হবে। চলতি সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু ঘরের ছেলে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে দেখা যাবে না। কয়েক বছর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। এবার ঘরের ছেলের কাছে বিশেষ অনুরোধ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলের। তিনি চাইছেন, ম্যাচ চলাকালে মাহি স্টেডিয়ামে আসুন। রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে কোহলি অ্যান্ড কোং খেলতে নামবে তখন দিল্লিতে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্যায়ের ম্যাচে ঝাড়খন্ডের হয়ে খেলবেন ক্যাপ্টেন কুল। তবে এমন নয় যে, টেস্ট ম্যাচের অনন্ত একটা দিন ধোনির পক্ষে ঘরের মাঠে আসা সম্ভব হবে না। কুম্বলে অনন্ত তেমনটাই মনে করেন। রাঁচিতে সাংবাদিক বৈঠকে কুম্বলে বলেছেন, আমি আশা করি ধোনি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে আসবে।হ্যাঁ, ও বিজয় হাজারে ট্রফির নক আউট ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে। কিন্তু যদিও কোনওভাবে পাঁচদিনের মধ্যে একদিনও ও এখানে আসার ব্যবস্থা করতে পারে, তা দলের পক্ষে দারুন হবে। আগামীকাল রাঁচিতে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। রাঁচিতে এই প্রথম টেস্ট ম্যাচ হবে। দেশের ২৬ তম টেস্ট ম্যাচ খেলার স্টেডিয়াম হল রাঁচি। সেই ম্যাচে থাকছেন না ধোনি।তবে এতে দলের খেলায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কুম্বলে। তিনি বলেছেন, ধোনিকে ছাড়া রাঁচি অন্যরকম। রাঁচির কাছে এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানে প্রথম টেস্ট হচ্ছে, আর ভারতীয় দল খেলছে। তাই প্রচুর সংখ্যায় দর্শক আসবে বলেই আশা করছি। ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই টেস্টকে স্মরনীয় রাখতে চেষ্টার ত্রুটি করছে না। অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন, ধোনি এখানকার আইকন। দর্শকরা অবশ্যই ওই ঐতিহাসিক মুহূর্তে ওকে মিস করবে। কিন্তু আমরা আশা করছি, প্রত্যেকদিন প্রায় ৩০ হাজার দর্শক আসবে।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget