এক্সপ্লোর

BWF World Championships: দাপট অব্যাহত, প্রতিপক্ষকে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন লক্ষ্য সেন

Lakshya Sen: কমনওয়েলথের সিঙ্গেলসে সোনা জিতেছিলেন লক্ষ্য। টোকিওতেও নিজের সেই ফর্ম অব্যাহত রেখেছেন তিনি। এক ঘণ্টা ১২ মিনিটের ম্যাচে লক্ষ্য তাঁর স্প্যানিশ প্রতিপক্ষ স্ট্রেট গেমে পরাজিত করেন।

টোকিও: জাপানের টোকিওয় চলছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championshps)। গতকালই এই চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন সাইনা নেহওয়াল। আজ সেই একই কাজ করে দেখালেন ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেনও (Lakshya Sen)।

লক্ষ্যর জয়

কমনওয়েলথ গেমসের সিঙ্গেলসে সোনা জিতেছিলেন লক্ষ্য। টোকিওতেও নিজের সেই ফর্ম অব্যাহত রেখেছেন লক্ষ্য। এক ঘণ্টা ১২ মিনিটের ম্যাচে লক্ষ্য তাঁর স্প্যানিশ প্রতিপক্ষ লুইস পেনালভারকে স্ট্রেট গেমে পরাজিত করেন। ম্যাচের শুরুতে প্রথম গেমে লক্ষ্য ৩-৪ পিছিয়ে ছিলেন একসময়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ান তিনি। টানা ছয় পয়েন্ট জিতে স্কোর ১৩-৭ করে ফেলেন। তারপর এই গেম জয়ের জন্য আর বেশি কসরত করতে হয়নি তাঁকে। ২১-১৭ তে প্রথম গেম পকেটে পুরে নেন লক্ষ্য।

ছিটকে গেলেন শ্রীকান্ত

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অতীতে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য দ্বিতীয় গেমেও নিজের দাপট অব্যাহত রাখেন। আরও বড় ব্যবধানে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে নেন। লক্ষ্যর পক্ষে দ্বিতীয় গেমে স্কোর ২১-১০। তবে লক্ষ্য জিতলেও, গত বারের রুপো জয়ী কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। বিশ্বের ৩২ নম্বর পুরুষ শাটলার, চিনের ঝাউ জুন পেঙের বিরুদ্ধে হারতে হয় শ্রীকান্তকে। মাত্র ৩৪ মিনিটেই ১৮-২১ ১৭-২১ স্কোরলাইনে পরাজিত হন শ্রীকান্ত। মাত্র ১২ মিনিটে প্রথম গেম হারার পর দ্বিতীয় গেমে শ্রীকান্ত লড়াই করার চেষ্টা করেছিলেন বটে। তবে একগুচ্ছ অনিচ্ছাকৃত ভুলেরই মাশুল গুনতে হল তাঁকে।

ভারতীয় ডাবলস জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলাও লক্ষ্য, সাইনার মতো প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছেন। অবাছাই ভারতীয় জুটি টুর্নামেন্টের অষ্টম বাছাই জুটি, ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও আন্ডার্স রাসমুসেনকে ২১-১৭, ২১-১৬ স্কোরালাইনে, স্ট্রেট গেমে মাত দেন। পরের রাউন্ডে সিঙ্গাপুরের লো কিন হিন এবং ইয়ং কাই টেরির মুখোমুখি হবে এই ভারতীয় জুটি। 

প্রসঙ্গত, বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা শাটলার সাইনা মাত্র ৩৮ মিনিটেই নিজের ম্যাচ জিতে যান। তিনি ২১-৯, ২১-৯ স্কোরলাইনে নিজের ম্যাচটি জিতে নেন। এই জয়ের জেরে সোজাসুজি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সাইনা। কারণ নজুমি ওকুহারা চোটের জেরে আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিয়েছেন। তাই দ্বিতীয় রাউন্ডে আর ম্যাচ খেলতে নামতে হবে না সাইনাকে। তিনি সরাসরি শেষ ১৬-এ নিজের নাম লিখিয়ে ফেললেন। এর আগে সাইনা বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জিতলেও, কোনওদিন সোনা জেতেননি। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই কোর্টে নেমেছেন ৩২ বছর বয়সি ভারতীয় শাটলার।

আরও পড়ুন: ডাম্বুলায় হরভজন সিংহের গর্জন থেকে কোহলির ১৮৩ রান, বিগত দশকের তিন স্মরণীয় ভারত-পাক ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget