এক্সপ্লোর

ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ ফেরাতে সৌরভকে উদ্যোগ নেওয়ার আর্জি রশিদ লতিফের

পাক বোর্ডের তরফেও সদর্থক ভূমিকা দাবি করেছেন লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘পাক ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার ওয়াসিম খানের উচিত সেরা দলগুলোকে পাকিস্তান সফরে উদ্বুদ্ধ করা কারণ তাতে পাক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটারেরা উপকৃত হবে।’

করাচি: ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ ফেরাতে সৌরভেরই দ্বারস্থ হলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। আর্জি জানালেন, ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরের নেপথ্যে যেমন সদর্থক ভূমিকা ছিল সৌরভের, ফের একবার সেরকমই উদ্যোগ নিন অধুনা ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট। লতিফ বলেছেন, ‘ভারত-পাকিস্তানের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক দ্বৈরথ শুরু না হলে দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটবে না। গোটা বিশ্ব ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখতে চায়। প্রাক্তন ক্রিকেটার এবং বোর্ড প্রেসিডেন্ট হিসাবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ও এহসান মানিকে সাহায্য করতে পারে সৌরভই।’ পাক বোর্ডের তরফেও সদর্থক ভূমিকা দাবি করেছেন লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘পাক ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার ওয়াসিম খানের উচিত সেরা দলগুলোকে পাকিস্তান সফরে উদ্বুদ্ধ করা কারণ তাতে পাক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটারেরা উপকৃত হবে।’ লতিফ যোগ করেছেন, ‘২০০৪ সালে যখন পাকিস্তান সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছিল না ভারতীয় বোর্ড, সৌরভই উদ্যোগী হয়ে ভারতীয় বোর্ড ও ক্রিকেটারদের বুঝিয়েছিল। সেটা ছিল স্মরণীয় সফর কারণ দীর্ঘদিন পরে ভারত পাকিস্তানের মাটি থেকে জিতে ফিরেছিল।’ প্রায় ১৬ বছর আগের সেই সফরে ভারত ৩-২ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিল। টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। লতিফ বলেছেন, ‘প্রায় এক দশক পরে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে আসায় শুধু যে স্বস্তি পেয়েছি তাই নয়, দেশের ক্রিকেটপ্রেমী জনতাও খুশি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় আমাদের অনেক স্টেডিয়ামও হতশ্রী অবস্থায় রয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget