এক্সপ্লোর

বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থতা, মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার ভারতের

অস্ট্রেলিয়ার দুই ওপেনারই শুরুতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সেই সুযোগ নিতে পারেননি।

মেলবোর্ন: আশা জাগিয়েও শেষরক্ষা হল না। প্রথমবার ফাইনালে উঠেও, মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিততে পারল না ভারতীয় দল। জন্মদিনে নিজে যেমন হতশ্রী পারফরম্যান্স দেখালেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর, তেমনই খারাপ খেলল গোটা দল। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ব্যাটিং তাণ্ডবে শুরুতেই কোণঠাসা হয়ে যায় ভারত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি দীপ্তি শর্মা, পুনম যাদবরা। অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৮৪ রানের জবাবে ৯৯ রানে অলআউট হয়ে যায় ভারত। হার ৮৫ রানে। এদিন প্রথম একাদশে না থাকলেও, ভারতের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নামা তানিয়া ভাটিয়া (২ অবসৃত) চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় তাঁর বদলে ব্যাট করতে নামেন বাংলার রিচা ঘোষ। তিনি ১৮ বলে জোড়া বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দীপ্তি। বেদা কৃষ্ণমূর্তি করেন ১৯ রান। হরমনপ্রীত করেন ৪ রান। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় রান করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালান। হিলি ৩৯ বলে পাঁচটি ছক্কা ও সাতটি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন। মুনি ৫৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে অপরাজিত থাকেন। দুই ওপেনারই শুরুতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সেই সুযোগ নিতে পারেননি। পঞ্চম বলেই হিলির সহজ ক্যাচ ফস্কান শেফালি বর্মা। এরপর চতুর্থ ওভারের তৃতীয় বলে মুনিকে কট অ্যান্ড বোল্ড করার সুযোগ ফস্কান রাজেশ্বরী গায়কোয়াড়। নতুন জীবন পেয়ে আর কোনও সুযোগ দেননি এই দুই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং (১৬), অ্যাশলেঘ গার্ডনার (২), র‌্যাচেল হেইনস (৪) বড় রান না পেলেও কোনও সমস্যা হয়নি। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৮৪ রান করে। ভারতের হয়ে দীপ্তি শর্মা জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন রাধা যাদব ও পুনম যাদব। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলির ভাইঝি অ্যালিসাও উইকেটকিপার-ব্যাটসম্যান। তাঁর দুরন্ত ইনিংসে আজ শুরুতেই চাপে পড়ে যান ভারতের বোলাররা। মুনিও অ্যালিসাকে যোগ্য সঙ্গত করেন। দিশাহীন বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়েরও খেসারত দিতে হয় ভারতীয় দলকে। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতীয় দল- শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, তানিয়া ভাটিয়া, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), বেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুনম যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড়। অস্ট্রেলিয়া দল- অ্যালিসা হিলি, বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), র‌্যাচেল হেইনস, অ্যাশলেঘ গার্ডনার, সোফি মলিনাক্স, নিকোলা কেরি, জেস জোনাসেন, জর্জিয়া ওয়্যারহ্যাম, ডেলিসা কিমিন্স ও মেগান শাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget