এক্সপ্লোর

Lovlina Borgohain: অবশেষে সমাধান, কমনওয়েলথ 'গেমস ভিলেজ'-র ছাড়পত্র পেলেন লভলিনার কোচ

Lovlina Borgohain coach Sandhya Gurung: বক্সিং ফেডারেশনের তরফে সন্ধ্যা গুরুঙ্গের ছাড়পত্র পাওয়ার বিষয়টি শিকার করে নেওয়া হয়। তার থাকার ঘরও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় দলের পদক জয়ের অন্যতম বড় দাবিদার হলেন লভলিন বড়গোঁহাই (Lovlina Borgohain)। তবে গেমস শুরুর আগে সোমবারই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুতর অভিযোগ করেন তারকা বক্সার। তিনি জানান তার কোচ সন্ধ্যা গুরুঙ্গকে (Sandhya Gurung) 'গেমস ভিলেজ'-এ প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। এর ফলে তার অনুশীলন তো সম্পূর্ণ ব্যাহত হয়েইছে, পাশাপাশি তাকে মানসিকভাবে হয়রানিরও শিকার হতে হচ্ছে।

বক্সিং ফেডারেশনের যুক্তি

জবাবে ভারতীয় বক্সিং ফেডারেশন জানান খেলোয়াড়দের তুলনায় সাপোর্ট স্টাফদের পরিমান আগে থেকেই অনেকটা বেশি রয়েছে। এক বিবৃতিতে সোমবার জানানো হয়, 'মোট খেলোয়াড় সংখ্যার মাত্র ৩৩ শতাংশ সাপোর্ট স্টাফই দলের সঙ্গে যেতে পারে। বক্সিংয়ের ক্ষেত্রে ১২ জন বক্সারের জন্য এই সংখ্যাটা চার। তবে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন আমাদের সমস্যাটা বুঝতে পেরে সর্বোচ্চ সংখ্যক সাপোর্ট স্টাফ নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সেই সংখ্যাটা চারের বদলে বেড়ে আট হয়। বক্সিং ফেডারেশন, অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলিতভাবে বিষয়টি দেখছে যাতে সন্ধ্যা গুরুঙ্গ বার্মিংহ্যামে দলের সঙ্গে যোগ দিতে পারেন।'

মিলল ছাড়পত্র

যদিও ফেডারেশনের তরফে দাবি করা হয় সন্ধ্যা গুরুঙ্গের থাকা, খাওয়ার বন্দোবস্ত আগেই করে দেওয়া হয়েছে। লভলিনার অভিযোগের পরে বিষয়টা নিয়ে আরও খতিয়ে দেখে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এবং অবশেষে লভলিনার কোচ সন্ধ্যা, 'গেমস ভিলেজ'-এ প্রবেশের ছাড়পত্র পেয়ে গিয়েছেন। মঙ্গলবারই (২৬ জুলাই) তাকে এই ছাড়পত্র দেওয়া হয়। লভলিনার কোচ নিজেই জানান, 'আমি কমনওয়েলথ গেমস ২০২২-এর ছাড়পত্র পেয়ে গিয়েছি।'

বক্সিং ফেডারেশনের তরফে সন্ধ্যা গুরুঙ্গের ছাড়পত্র পাওয়ার বিষয়টি শিকার করে নেওয়া হয়। তার থাকার ঘরও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে এ বারের কমনওয়েলথ গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

আরও পড়ুন: লভলিনার কমনওয়েলথের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানোর অভিযোগ, নড়চড়ে বসল ফেডারেশন

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget