এক্সপ্লোর

মাহি ভাই কাজটা অর্ধেক সহজ করে দেন, কুলদীপ

ডারবান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই জয় ভারতের। সে দেশের মাটিতে বল হাতে প্রথম ম্যাচেই সফল বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব। ম্যাচের শেষে কুলদীপ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সাফল্যের কৃতিত্ব দিলেন। বললেন, উইকেটের পিছনে দাঁড়িয়ে মাহিভাই যে সব পরামর্শ দেন, তাতেই তো অর্ধেক কাজ হয়ে যায়। গতকালের ম্যাচে কুলদীপ ও যজুবেন্দ্র চাহলের স্পিন বোলিং দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে নড়বড়ে করে দেয়। শেষপর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ছয় উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কুলদীপ ১০ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। তাঁর শিকার জে পি ডুমিনি, ডেভিড মিলার ও ক্রিস মরিস। ধোনির পাশাপাশি তাঁর সাফল্যের ক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলির ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। কুলদীপ বলেছেন, দক্ষিণ আফ্রিকায় এটাই আমার প্রথম ম্যাচ ছিল। তাই বুঝতে পারছিলাম না কীভাবে বোলিং করব। এটা আমার কাছে একটা নয়া অভিজ্ঞতা। হাওয়া বইছিল, বল সরছিল। তাই বুঝতে পারছিলাম না, কী বল করব এবং কোন বৈচিত্র্যটা ব্যবহার করব। তাই আমি মাহি ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বললেন, যেমন বোলিং করে থাকো, তেমনই কর। এর পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক পরামর্শ দিয়েছেন। এটা দারুন ব্যাপার। এতে কাজটা সহজ হয়ে যায়। কুলদীপ বলেছেন, দলে দুজন কিংবদন্তী, কোহলি ও মাহি ভাইয়ের থাকাটা খুবই লাভজনক। স্পিনার হিসেবে অর্ধেক সাহায্য মাহিভাইয়ের কাছে পাওয়া যায়। কারণ, অনেক বেশি ক্রিকেট খেলেছেন তিনি। ব্যাটসম্যানদের মনোভাব সহজেই বুঝতে পারেন মাহি ভাই। কুলদীপ বলেছেন, আমরা তরুণ। খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তাই পরিস্থিতি অনুযায়ী, কী ধরনের বোলিং করতে হবে তা বলে দেন ধোনি। আর অধিনায়ক কোহলি মানসিকতাটা গড়ে দেন। তিনি সব সময়ই বলেন, ১০ রান বাঁচানোর চেয়ে একটা উইকেট গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক এমন কথা বললে এমনিতেই বোলার হিসেবে নিজের ওপর আস্থা গড়ে ওঠে। গত বছর থেকে কুলদীপ ও চাহল সীমিত ওভারের ক্রিকেট স্পিন আক্রমণের সেরা হাতিয়ার হয়ে উঠেছেন। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২১ টি ম্যাচের মধ্যে ভারত মাত্র চারটিতে হেরেছে। ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটের স্পিন আক্রমণের অন্যতম ভয়ঙ্কর জোড়া ফলা হয়ে উঠেছেন এই দুই রিস্ট স্পিনার। মাঠে দুজনের বোঝাপড়াও দুর্দান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget