এক্সপ্লোর

Sunil Chhetri : কেন খেলরত্ন তাঁকে ? নিজেই জানালেন সুনীল

Major Dhyan Chand Khel Ratna Award : আন্তর্জাতিক স্তরে সক্রিয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে ৮০টি গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল। এই তালিকায় প্রথমে রয়েছেন- রোনাল্ডো

নয়া দিল্লি : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন। ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য তাঁকে বেছে নেওয়ার পিছনে কোন বিষয়টা কাজ করেছে, সে বিষয়ে নিজের মতামত জানালেন সুনীল ছেত্রী। তাঁর সেই বক্তব্য এআইএফএফ-এর অফিসিয়াল রিলিজে জানানো হয়েছে। 

সুনীল বলেছেন, "খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম প্রাথমিক কারণ, আমি ১৯ বছর ধরে খেলছি। আমার চিকিৎসক , ফিজিও, ম্যাসিওয়ার প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সুপারস্টার, আপনাদের জন্যই আমি মাঠে নামতে পেরেছি। এমন অনেক সময় গেছে যখন মনে হয়েছে খেলতে পারব না। কিন্তু, আপনারা সম্ভব করে দেখিয়েছেন।" 

তাঁর সংযোজন, আমি আমার সব ক্লাব, সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। ক্লাব, জাতীয় দল, ফ্যান ও পরিবার-সকলকে। এতগুলো বছর আপনার আমার সঙ্গে কষ্ট পেয়েছেন। আমার সঙ্গেই আনন্দ করেছেন, প্রত্যেকবার উত্থান-পতনের সঙ্গে আমার সঙ্গে থেকেছেন। আপনারা আমার সঙ্গে স্বপ্ন দেখেছেন। তাই, খুব আনন্দের সঙ্গে আমার এই পুরস্কার আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে সক্রিয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে ৮০টি গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল। এই তালিকায় প্রথমে রয়েছেন- রোনাল্ডো। যাঁর গোলসংখ্যা ১১৫। এর আগে সুনীলকে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। 

আজ ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে সুনীল ছেত্রী সহ ১২ জনকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের পুরস্কৃত করেন। 

এই তালিকায় আর রয়েছেন- টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বর্গোহাঁই, ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, প্যারা অ্য়াথলিট অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা অ্যাথলিট প্রমোদ ভগৎ, প্যারা অ্যাথলিট কৃষ্ণা নাগর, ক্রিকেটার মিতালি রাজ এবং সোনাজয়ী নীরজ চোপড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget