এক্সপ্লোর

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেট দলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে পিটিশন আদালতে

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দলের হারে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের সমর্থকদের মধ্যে। আর সেই ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাক দলকে নিষিদ্ধ করা এবং পাশাপাশি নির্বাচক কমিটির বরখাস্তের দাবি জানিয়ে গুজরানওয়ালা দায়রা আদালতে মামলা দায়ের করলেন এক হতাশ অনুরাগী।

লাহোর: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দলের হারে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের সমর্থকদের মধ্যে। আর সেই ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাক দলকে নিষিদ্ধ করা এবং পাশাপাশি নির্বাচক কমিটির বরখাস্তের দাবি জানিয়ে গুজরানওয়ালা দায়রা আদালতে মামলা দায়ের করলেন এক হতাশ অনুরাগী। গত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের মেগা ম্যাচে ভারতের কাছে ৮৯ রানে হারের পর পাক ক্রিকেটাররা সমর্থকদের এবং সেইসঙ্গে প্রাক্তন খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পরে রয়েছে একমাত্র আফগানিস্তান। গুজরানওয়ালার আদালতে পাক ক্রিকেট দলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে পিটিশন দায়েরকারীর নাম অবশ্য জানা যায়নি। তিনি ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। ওই ব্যক্তির পিটিশনের ভিত্তিতে পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা দায়রা আদালতের বিচারক পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র আধিকারিকদের সমন পাঠিয়েছেন। পাক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে যে, আগামী বুধবার লাহোরে বসতে চলেছে পিসিবি গভর্নিং বডির বৈঠক। ওই বৈঠকে টিম ম্যানেজমেন্টে বড়সড় রদবদলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র উল্লেখ করা পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কোচ ও নির্বাচক সহ টিম ম্যানেজমেন্টের একাধিক সদস্যকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দলের কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি আর বাড়াচ্ছে না পিসিবি। টিম ম্যানেজার তালাত আলি, বোলিং কোচ আজহার মেহমুদ সহ সমগ্র নির্বাচক কমিটিকেই ছেঁটে ফেলা হতে পারে। পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান তাঁর বিদেশ সফর কাটছাঁট করেছেন এবং বুধবার লাহোরে গভর্নিং বোর্ডের বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget