এক্সপ্লোর

১০০ দিন পরে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ, আর্সেনালকে ৩-০ উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড।

ম্যাঞ্চেস্টার: ১০০ দিন পরে ফের শুরু হল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। গোল করেন রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইন ও ফিল ফডেন। তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ লালকার্ড দেখায় ১০ জনে খেলতে হয় আর্সেনালকে। বিপক্ষকে বাগে পেয়ে আর কোনও সুযোগ দেয়নি সিটি। এই ম্যাচের ২০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনালের স্প্যানিশ ডিফেন্ডার পাবলো মারি। তাঁর পরিবর্তে মাঠে নামেন লুইজ। তিনি একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই বক্সের মধ্যে গোল করতে চলা রিয়াদ মাহরেজকে আটকাতে না পেরে ফেলে দেন চেলসির এই প্রাক্তন ডিফেন্ডার। রেফারি তাঁকে লালকার্ড দেখান এবং সিটির পক্ষে পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি ডি ব্রুইন। তার আগেই প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন স্টার্লিং। ১০ জনে হয়ে গিয়ে এবং ২ গোলে পিছিয়ে পড়ে আর আর্সেনালের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। সেটা সম্ভব হয়ওনি। শেষদিকে অবশ্য় ম্যান সিটিকেও ১০ জনে খেলতে হয়। কারণ, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া চোট পেয়ে মাঠ ছাড়েন। ততক্ষণে সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা পাঁচটি পরিবর্তন করে ফেলেছিলেন। ফলে বাকি সময়টা তাঁর দলকে একজন ফুটবলার কম নিয়েই খেলতে হয়। তবে তাতে আর্সেনালের কোনও লাভ হয়নি। উল্টে সংযোজিত সময়ে ফডেন ব্যবধান বাড়ান। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget